গীতিকার ওসমান শওকত আর নেই

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ২৭, ২০২১, ০২:০৭ পিএম

গীতিকার ওসমান শওকত আর নেই

বাংলা গানের অসম্ভব জনপ্রিয় গীতিকার ওসমান শওকত হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার (২৬ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর বনশ্রীর নিজ বাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর।

গীতিকারদের সংগঠন গীতিকবি সংঘ বাংলাদেশ ওসমান শওকতের মৃত্যুর খবরটি গণমাধ্যমে নিশ্চিত করেছে।

মঙ্গলবার বাদ জোহর জানাজা শেষে রাজধানীর জুরাইন কবরস্থানে তাকে দাফন করা হয়। এর আগে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের এই যোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদায় ‘গার্ড অব অনার’ দেয়া হয়।

বাংলাদেশের সঙ্গীত জগতে  গীতিকার ওসমান শওকতের অসংখ্য জনপ্রিয় গান রয়েছে।তার জনপ্রিয় গানগুলোর মধ্যে রয়েছে ‘জীবনানন্দ হয়ে সংসারে আজও আমি’ ও ‘এক ফোঁটা বিষ আজ’। এই  গানগুলোতে কন্ঠ দিয়েছেন ওস্তাদ নিয়াজ মোহাম্মদ চৌধুরী।

এছাড়াও ওসমান শওকতের ‘সোনামুখী সুই দিয়ে সেলাই করা কাজ’, ‘আমি চাঁপাডাঙার বউ’, একটি বজ্র কণ্ঠ থেকে বাঙালির উত্থান’, ‘যখনই আমি সবুজ শ্যামলে শুনি জীবনের গান’ এবং ‘সুখের সংজ্ঞাকে যদি আমি জানতাম’, ‘না যাইও না যাইও বন্ধে বৈদেশে না যাইও’সহ বহু শ্রোতাপ্রিয় গান রয়েছে।

Link copied!