ফেব্রুয়ারি ২১, ২০২২, ০৯:৩০ পিএম
আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যোগ দিতে আগরতলা যাচ্ছে অপু বিশ্বাস। মঙ্গলবার তিনি আগরতলায় অবস্থান করবেন। আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে এফডিসি শহীদ মিনারে শ্রদ্ধা জ্ঞাপন করে গণমাধ্যমকে তিনি একথা জানান। ভারতে যাওয়ার আগে করোনা পরীক্ষা করতে এফডিসি আসেন তিনি।
ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের পাশাপাশি শিল্পী সমিতি নব নির্বাচিত কমিটির সকলের জন্য শুভ কামনা জানান তিনি। তিনি বলেন, শিল্পী সমিতি আমার নিজের জায়গা, যেখান থেকে আমি অপু বিশ্বাস তৈরি হয়েছি। বর্তমানে প্রেম প্রীতির বন্ধনে ডাবিং করছেন অপু বিশ্বাস। সোমবারই ডাবিংয়ের কাজ শেষ হবে বলে জানান তিনি। আগামী ঈদে চলচ্চিত্রটি আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
এদিকে সদ্য মুক্তিপ্রাপ্ত ‘শ্বশুড়বাড়ি জিন্দাবাদ ২’ ছবিতে দর্শক সাড়া ভাল পেয়েছেন বলে জানান তিনি। এরই প্রেক্ষিতে রংপুরে 'শাপলা' সিনেমা হল উদ্বোধন করবেন অপু বিশ্বাস।