চ্যানেল আই-তে ঈদ আয়োজনে ৭ সিনেমার ওয়ার্ল্ড প্রিমিয়ার

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ২৪, ২০২১, ১২:৫২ পিএম

চ্যানেল আই-তে ঈদ আয়োজনে ৭ সিনেমার ওয়ার্ল্ড প্রিমিয়ার

করোনার দ্বিতীয় ঢেউয়ে প্রায় থমকে আছে পরিস্থিতি। কিন্তু এমন পরিস্থিতিতে নিজেদের মানিয়ে নিয়ে সকলেই প্রস্তুত হচ্ছে আগামী দিনের জন্য। আসছে মুসলিমদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। তাই প্রস্তুতি নিচ্ছে টেলিভিশন চ্যানেল। ঈদ মানে টেলিভিশনে নতুন নতুন গল্প আর টিভি তারকাদের রাজত্ব। বাংলাদেশের টেলিভিশনগুলো সাত দিন ব্যস্ত থাকে শুধু ঈদকে ঘিরে। তাই ঈদ উপলক্ষে ৭ দিনের আয়োজন করেছে চ্যানেল আই। প্রতিবারের মতো ঈদ আয়োজনের অনুষ্ঠানমালায় প্রচার হবে ৭টি সিনেমা। আর এই পূর্ণদৈর্ঘ্য সিনেমাগুলোর প্রতিটিরই হবে ওয়ার্ল্ড প্রিমিয়ার।

ঈদের দিন থাকছে ‘আহত ফুলের গল্প’। অন্তু আজাদ নির্মিত এ ছবিতে অভিনয় করেছেন তাহিয়া তাজিন খান, সুজন মাহবুব, আলী আহসান, জয়া রায়, গাজী রাকায়েত প্রমুখ।

ঈদের ২য় দিন দেখানো হবে ‘তুমি আছো তুমি নাই’। দেলোয়ার জাহান ঝন্টুর পরিচালনায় এ ছবিতে অভিনয় করেছেন দীঘি, আসিফ ইমরোজ, শবনম পারভীন, সুব্রত প্রমুখ।

ঈদের ৩য় দিন রয়েছে ‘উনপঞ্চাশ বাতাস’। অভিনয় করেছেন শার্লিন ফারজানা, ইমতিয়াজ বর্ষণ, ইলোরা গহর, মানস বন্দ্যোপাধ্যায়, ইনামুল হক প্রমুখ। পরিচালনা করেছেন মাসুদ হাসান উজ্জ্বল।

ঈদের ৪র্থ দিন প্রচার হবে ‘অলাত চক্র’। পরিচালনায় হাবিবুর রহমান। অভিনয়ে জয়া আহসান, আহমেদ রুবেল প্রমুখ।

ঈদের ৫ম দিন প্রচার হবে ‘কাঠবিড়ালি’। ছবিটি পরিচালনা করেছেন নিয়ামুল মুক্তা। অভিনয় করেছেন অর্চিতা স্পর্শিয়া, আসাদুজ্জামান আবীর, সাইদ জামান শাওন, শিল্পী সরকার অপু প্রমুখ।

ঈদের ৬ষ্ঠ দিন বাপ্পী ও অপু বিশ্বাস জুটির ছবি ‘প্রিয় কমলা’ প্রচার হবে। নির্মাণ করেছেন শাহরিয়ার নাজিম জয়।

ঈদের ৭ম দিন ‘শাটল ট্রেন’ দেখানো হবে। প্রদীপ ঘোষ নির্মিত এ ছবিতে অভিনয় করেছেন ইমরান হোসেন ইমু, ইন্দ্রানী ঘটক প্রমুখ।

Link copied!