জন্মদিনের আগেই সাপের কামড়ে হাসপাতালে সালমান

দ্য রিপোর্ট ডেস্ক

ডিসেম্বর ২৬, ২০২১, ০৫:২৬ পিএম

জন্মদিনের আগেই সাপের কামড়ে হাসপাতালে সালমান

বলিউড সুপারস্টার সালমান খানের জন্মদিন ২৭ ডিসেম্বর। বেশ জাঁকজমকের সাথেই পালিত হবে ভাইজান খ্যাত এই অভিনেতার জন্মদিন। তবে বিশাল এই আয়োজনের আগেই বড়সড় এক দুর্ঘটনার মুখে পড়লেন।

রবিবার (২৬ ডিসেম্বর) ভোর রাতে নিজের প্যানভেল ফার্ম হাউজে সর্প দংশনের শিকার হলেন বলিউডের মোস্ট এলিজাবেল ব্যাচেলর।

ভারতীয় আনন্দবাজার, টাইমস অব ইন্ডিয়াসহ  বেশ কয়েকটি গণমাধ্যমে খবরে বলা হয়, সাপের কামড়ের পর সঙ্গে সঙ্গেই সালমানকে মুম্বাইয়ের এমজিএম (মহাত্মা গান্ধী মিশন) হাসপাতালে ভর্তি করা হয়।

টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, সাপটি বিষহীন থাকায় হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর সালমান খানকে ছেড়ে দেওয়া হয়েছে। তিনি আশঙ্কামুক্ত ও সুস্থ আছেন। বর্তমানে নিজের বাড়িতেই বিশ্রামে রয়েছেন এই অভিনেতা। তবে কতদিন বিশ্রামে থাকতে হবে তা জানা যায়নি।

ভারতীয় গণমাধ্যমগুলোর খবরে বলা হয়, রবিবাবর ভোর রাতে নভি মুম্বাইয়ে নিজের ফার্ম হাউজ প্যানভেলেই ছিলেন সালমান খান। জানা গেছে, বড়দিনের রাতে বন্ধুবান্ধবের সঙ্গে নিজের এই বাগান বাড়ির বাগানে বসে গল্প করছিলেন তিনি। তখনই হাতে ছোবল মারে সাপটি।

সালমান খান প্রতিবছরই নিজের জন্ম দিনটা পরিবারের সঙ্গে সেলিব্রেট করেন সেইমতো এ বছরও প্যানভেলের ফার্ম হাউজে শুরু হয় প্রস্তুতি। এদিন মধ্যরাত থেকেই সেখানে পার্টির আয়োজন করেন সালমান নিজেই। 

করোনাভাইরাসের পরিস্থিতির অবনতি হওয়ায় গত বছরের বেশিরভাগ সময়ই এই প্যানভেলের ফার্মহাউজেই সময় কাটিয়েছেন অভিনেতা। সেখানে চাষবাসও শুরু করেছিলেন তিনি। লকডাউনের সময় ভাইরাল হয়েছিল সেই ছবি ও ভিডিও। এমনকি এই ফার্ম হাউজেই গতবছর জ্যাকলিনের সঙ্গে একটি ভিডিও শুট করেছিলেন টাইগার।

বর্তমানে ক্যাটরিনা কাইফের সঙ্গে 'টাইগার থ্রি'র শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন  সালমান খান। ছবিটির  কিছু অংশের শুটিং এখনও বাকি রয়েছে। আপাতত জনপ্রিয়  টেলিভিশন শো ‘বিগ বস-১৫ নিয়েই ব্যস্ত তিনি। শাহরুখ খানের 'পাঠান'-ছবির একটি ক্যামিও চরিত্রে দেখা যাবে তাঁকে। আমির খানের 'লাল সিং চাড্ডা' ছবিতেও একটি ক্যামিও চরিত্রে অভিনয় করেছেন ভাইজান। 

এছাড়াও সালমান খানের আসেন্ন ছবির মধ্যে রয়েছে জ্যাকলিনের ফার্নান্দেজের সঙ্গে 'কিক টু' ও পূজা হেগড়ের সঙ্গে 'কাভি ঈদ কাভি দিওয়ালি'।

Link copied!