জন্মদিনে শুটিংয়ে ব্যস্ত আনিসুর রহমান মিলন

দ্য রিপোর্ট ডেস্ক

জুন ৩, ২০২১, ১০:৫৯ এএম

জন্মদিনে শুটিংয়ে ব্যস্ত আনিসুর রহমান মিলন

আজ জনপ্রিয় অভিনেতা আনিসুর রহমান মিলনের শুভ জন্মদিন । আর জন্মদিন উপলক্ষে তাকে শুভেচ্ছা জানিয়েছেন শত শত ভক্তরা । আজ জন্মদিনে তিনি পূবাইলে ডিটেক্টিভ অমনিবাস নামের একটি ছবির কাজে ব্যস্ত সময় পার করছেন । ছবিটি রচনা ও পরিচালনা  করছেন ইফতেখার রোজার ।

অভিনয় জীবন শুরু হয় মঞ্চ নাটক দিয়ে

একজন জাত অভিনেতা আনিসুর রহমান মিলন। তার অভিনয় জীবন শুরু হয় মঞ্চ দিয়ে। পরে তিনি টেলিভিশন ও চলচ্চিত্রে অভিনয় করেন। তার প্রথম কাজ রুলিন রহমানের পরিচালনায় নাটক ‘আকাই’। তিনি সালাউদ্দিন লাভলু পরিচালিত রঙের মানুষ ধারাবাহিকে অভিনয় করে প্রথম পরিচিতি লাভ করেন। ২০০৫ সালে তার চলচ্চিত্রে অভিষেক হয় সুচন্দা পরিচালিত হাজার বছর ধরে চলচ্চিত্রে করিম শেখ নামে একটি ছোট চরিত্রে অভিনয়ের মধ্যে দিয়ে। ২০০৬ সালে তিনি মধুময়রা টেলিভিশন নাটকে অভিনয় করেন।২০০৮ সালে তিনি তারকা সমৃদ্ধ চলচ্চিত্র দ্য লাস্ট ঠাকুর চলচ্চিত্রে অভিনয় করেন। ২০১০-এর দশকে তার অভিনীত অন্যান্য উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলো হল দেহরক্ষী (২০১৩), পোড়ামন (২০১৩), লালচর (২০১৫) এবং রাজনীতি (২০১৭)।

‘বরফ কলের গল্প’ ওয়েব সিরিজে মিলনের চমকপ্রদ অভিনয়

মিলন ১২ বছর বয়সে তার অভিনয় জীবনের শুরু করেন আর্তনাদ থিয়েটারের সাথে যুক্ত হয়ে। এরপর তিনি কিছুদিন ব্রিটিশ কাউন্সিলের ডেমোক্রেসি ওয়াচের একটি প্রকল্পে কাজ করেন। পরে একটি ব্যাংকে চাকরি করেছেন। পরবর্তীতে এই চাকরি ছেড়ে তিনি অভিনয়কে পেশা হিসেবে গ্রহণ করে। সম্প্রতি সহিদ উন নবীর ‘বরফ কলের গল্প’ ওয়েব সিরিজে মিলনের চমকপ্রদ অভিনয় সমালোচক ও দর্শকদের নিকট দারুনভাবে প্রশংসিত হয়।

Link copied!