ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী পরীমনি। সম্প্রতি মুক্তি পেয়েছে তার অভিনীত এবং তৌকির আহমেদের পরিচালিত সিনেমা ‘স্ফুলিঙ্গ’। ২৬ শে মার্চ স্বাধীনতা দিবসে মুক্তি পেয়েছে সিনেমাটি। কিন্তু সিনেমার প্রিমিয়ারে উপস্থিত থাকতে পারেননি পরী। কারন চিকিৎসার জন্য কিছুদিনের জন্য কলকাতায় ছিলেন তিনি। তবে কলকাতা থেকে ঢাকায় ফিরেই বইমেলায় গিয়েছেন তিনি।
কলকাতায় যাওয়ার আগে পরী জানিয়েছিলেন ৩০ মার্চ (মঙ্গলবার) বইমেলায় যাবেন তিনি। তবে ঘুরতে নয়, সিনেমার শ্যুটিংয়ের জন্য। সিনেমার নাম ‘মুখোশ’। ইফতেখার শুভ পরিচালিত সিনেমায় সোহানা চরিত্রে অভিনয় করছেন পরীমনি। নিজের কত্রহা রেখেছেন পরী। আজ বিকেলেই বইমেলায় হাজির হয়েছেন তিনি। সাদার মধ্যে আকাশী রঙের শাড়ি পরে বইমেলায় চমকে দিয়েছেন সাধারণ মানুষদের। বাংলা একাডেমির মূল চত্বর পেরিয়ে সোহরাওয়ার্দীতে হচ্ছে সিনেমার শ্যুটিং।

এছাড়াও বইমেলায় যাওয়ার পথেই সোহানার লুকে গাড়িতে তোলা একটি ছবি তিনি শেয়ার করেছেন। ক্যাপশনে লিখেছেন, ‘এসে গেছেন সোহানা। মুখোশের শ্যুটিংয়ে ফিরছেন আবার।’ এফডিসিতে শ্যুটিং শেষ করে বইমেলায় আসার কথা থাকলেও সেটি করা হয়নি। বইমেলাতে শ্যুটিং শেষ করে এফডিসিতে শ্যুটিং করবেন পরী। বিষয়টি পরিচালক শুভ নিজেই নিশ্চিত করেছেন। তাই সন্ধ্যা পর্যন্ত কাজ চলেছে বইমেলায়। ‘মুখোশ’ সিনেমাটি ২০১৯-২০ অর্থ বছরে সরকারি অনুদানে ব্যাচেলর ডটকম প্রোডাকশনের ব্যানারে নির্মিত হচ্ছে। সিনেমায় পরীমনির সাথে আরও থাকবেন মোশাররফ করিম, রোশান, তারেক স্বপন, প্রাণ রায় সহ প্রমুখ।