ঢালিউড কাপাতে আসছে বড় বাজেটের ছবি

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ২, ২০২১, ০১:০৯ পিএম

ঢালিউড কাপাতে আসছে বড় বাজেটের ছবি

২০২১ সালের তৃতীয় মাস চলছে কিন্তু নেই তেমন কোন ছবি। গত দুই মাসে ৩ টি ছবি মুক্তি পেয়েছে কিন্তু নেই কোন হইচই। তবে শোনা যাচ্ছে মার্চে একাধিক বড় বাজেটের ছবি মুক্তি পাবে। মোট ৪ টি ছবি রিলিজের কথা শোনা যাচ্ছে। তুমি আছ তুমি নেই, স্ফুলিঙ্গ, অলাতচক্র ও প্রিয় কমলা । ছবিগুলোর প্রযোজক ও পরিচালকেরা মুক্তির খবর নিশ্চিত করেছেন।

১২ মার্চ মুক্তি পাবে তুমি আছো তুমি নেই। ছবিটিতে অভিনয় করেছেন দীঘি, আসিফ ইমরোজ, আমির সিরাজী, সিমি ইসলাম প্রমুখ।

স্ফুলিঙ্গ ও অলাতচক্র নামে দুটি ছবি দেশজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ১৯ মার্চ। স্ফুলিঙ্গ ছবিতে দেখা যাবে পরীমনি, শ্যামল মওলা, জাকিয়া বারী মম, রওনক হাসান প্রমুখকে।

আহমদ ছফার উপন্যাস অবলম্বনে নির্মিত অলাতচক্র বাংলাদেশ সরকারের ২০১৭-১৮ সালের অনুদান পাওয়া। ছবিটিতে অভিনয় করেছেন জয়া আহসান, আহমেদ রুবেল, আজাদ আবুল কালাম প্রমুখ।

আর ২৬ মার্চ মুক্তি পাবে প্রিয় কমলা ছবিটি। এটি শুধু সিনেপ্লেক্সে মুক্তি পাবে। তবে একই দিন ছবিটির চ্যানেল আইতে ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে। প্রিয় কমলা ছবিতে অভিনয় করেছেন বাপ্পী চৌধুরী, অপু বিশ্বাস, সোহেল খান প্রমুখ।

Link copied!