ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা বিদ্যা সিনহা মিম অভিনীত ‘অন্তর্জাল’ মুক্তি পাচ্ছে আগামী ৮ সেপ্টেম্বর। সাইবার থ্রিলার ঘরনার এই সিনেমাটি নির্মাণ করেছেন ঢাকা অ্যাটাক’ খ্যাত নির্মাতা দীপংকর দীপন। মুক্তির আগেই দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে আছে সিনেমাটি। এদিকে ‘অন্তর্জাল’ মুক্তির দিন গুনছেন এই সিনেমার নায়িকা মিমও।

তবে এতোকিছুর মাঝেও নতুন কাজে মন দিয়েছেন মিম। আজ থেকেই নতুন সিনেমার শুটিং শুরু করেছেন তিনি। নাম ‘দিগন্তে ফুলের আগুন’। এটি পরিচালনা করছেন ওয়াহিদ তারেক। এতে মিমকে দেখা যাবে শহীদ বুদ্ধিজীবী শহীদুল্লাহ কায়সারের স্ত্রীর ভূমিকায়।

‘নতুন সিনেমায় অভিনয় প্রসঙ্গে মিম বলেন, ‘সবসময় ভালো গল্প ও ভালো চরিত্রের সঙ্গে থাকতে চাই, যা দর্শকদের ভাবাবে ও ভালোলাগা দেবে। সেই সঙ্গে একজন অভিনেত্রী হিসেবে আমাকেও তা তৃপ্তি দেবে। এই ছবির গল্পটি ঠিক তেমনই।’