নতুন সম্পর্কে বিজয়-সারা

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ২৪, ২০২১, ০১:০৪ পিএম

নতুন সম্পর্কে বিজয়-সারা

দক্ষিণী অভিনেতা বিজয় দেবরাকোন্ডার সঙ্গে বার বার দেখা মিলছে সারা আলি খানের। সবার নজর কাড়ছে তাদের ঘনিষ্ঠতা। বিজয়ের সঙ্গে সারার ঘোরাফেরা ইঙ্গিত দিচ্ছে নতুন সম্পর্কের। সম্প্রতি মণীশ মলহোত্রর বাড়ির পার্টিতে বিজয়-সারা পৌঁছলেন একসঙ্গে।

জানা গেছে, পার্টিতে সারাক্ষণ একসাথে ছিলো দুইজন। বিজয়কে এক মুহূর্তের জন্য নিজের থেকে দূরে থাকতে দেননি অভিনেত্রী সারা। তার মধ্যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে বিজয়ের সঙ্গে সারার ছবির পোস্ট সেই জল্পনা আরও উস্কে দিয়েছে। কিছুদিন আগেই বিজয়ের সঙ্গে একটি সেলফি পোস্ট করে সারা ক্যাপশন করেছিলেন ‘ফ্যান মোমেন্ট।’ স্টার-ফ্যান সারার জন্য বিজয় কতটা সময় দেন, এখন সেটাই দেখার।

এর আগে সারা আলি খানের সাথে নাম জড়িয়েছিল প্রয়াত অভিনেতা শুশান্ত সিং রাজপুত এবং বলিউডের ক্রাশ কার্তিক আরিয়ানের সাথে। ‘কেদারনাথ’ ছবি দিয়েই বলিউডে প্রবেশ করেন সারা। সেই সময়ে তার সহঅভিনেতা শুশান্ত সিং রাজপুতের সাথে তার নাম জড়িয়েছিল। কারন শ্যুটিং ছাড়াও প্রায়ই একসাথে দেখা যেত দুজনকে। এরপরে এলো নতুন নাম। বর্তমানের বলিউড অভিনেতাদের মধ্যে সেরা ক্রাশ কার্তিক আরিয়ান। ‘লাভ আজ কাল ২’ ছবিতে তাদের একসাথে দেখা গিয়েছিলো। তাদের প্রেমের কথা কারো কাছেই অজানা নয়। কিন্তু হুট করেই তাদের সম্পর্কের সমাপ্তি ঘটে। এখন নতুন করে আবার তার নাম সোনা যাচ্ছে বিজয় দেবরাকোন্ডার সাথে।

প্রসঙ্গত, ‘লাইগার’-এর শুটিংয়ের জন্য মুম্বই আর হায়দরাবাদ যাতায়াত করছেন বিজয়। কিছু দিন আগে এক সাক্ষাৎকারে বিজয় জানান যে, হায়দরাবাদের চেয়ে মুম্বইয়ে শুট করতেই বেশি পছন্দ করেন তিনি। মুম্বাইয়ের প্রতি বিজয়ের ঝোঁক যেই জন্য বাড়ছে, সে উত্তর সময়ই বলে দেবে।

Link copied!