আমির খান মানেই অন্যরকম কিছু। তার মন্তব্য শোনার জন্য ভক্তরা মুখিয়ে থাকেন। সেরকমই একটি ব্যাপার। গত ২৩ এপ্রিল ক্রিকেট খেলার একটি ভিডিও শেয়ার করেছেন। সেই সঙ্গে সুপারস্টার ঘোষণা করেছেন, ২৮ এপ্রিল একটি বিশেষ ‘কাহানি’ শেয়ার করবেন। তার একদিন পরে তিনি ‘কাহানি’ সম্পর্কে আরও একটি ভিডিও শেয়ার করেছেন যা তার ভক্তদের আরও কৌতূহলী করে তুলেছে।
পরবর্তীতে নিজের ক্রিকেট খেলার আরেকটি ভিডিও শেয়ার করেন তিনি। সেখানে তিনি আইপিএল নিয়ে আলোচনা করেছিলেন।
ভক্তদের অপেক্ষা করতে হবে ২৮ এপ্রিল পর্যন্ত। সেদিনই জানা যাবে ‘কাহানি’র আসল রহস্য।
সর্বশেষ ভিডিওতে আমির বলেন, তিনি যে স্থান থেকে তার ‘কাহানি’ বর্ণনা করবেন তা কোথায় করবেন উল্লেখ করতে ভুলে গেছেন।
এদিকে তার এমন সব মন্তব্যে ভক্তদের অপেক্ষার পালা যেন শেষ হচ্ছে না।