বাংলাদেশি অভিনেত্রী, মডেল ও উপস্থাপিকা নাজিফা আনজুম তুষি। সম্প্রতি মুক্তি পেয়েছে তার অভিনীত ‘হাওয়া’ সিনেমাটি। ইতোমধ্যেই সিনেমাটি সারা দেশে দাপট দেখাচ্ছে। নাজিফা তুষির লুকও সবার নজর কেড়েছে। তবে এই ছবিতে অভিনয়ের আলোচনার চাইতে তাকে নিয়ে নেতিবাচক সমালোচনাই বেশি হচ্ছে। এই ছবির অন্যদের মতো তিনিও আচরণগত কারণে বাজে সমালোচনায় জড়িয়ে পড়েছেন।
সোমবার ছবির টিম সিনেমার প্রচারণার স্বার্থে শ্যামলী প্রেক্ষাগৃহে যায়। তুষি সেখানে থাকা ‘পরান’ এবং ‘দিন: দ্যা ডে’ ছবির পোস্টার সরিয়ে দেয়ার নির্দেশ দেন প্রেক্ষাগৃহ কর্তৃপক্ষকে। উপস্থিত সাংবাদিকদের সামনে বলেন, এখানে ‘পরান’, ‘দিন : দ্যা ডে’ ছবির পোস্টার কেন ? এগুলো সরান এখান থেকে।
তুষির এমন ঘটনা নিয়ে একটি ভিডিও রাতেই নেট দুনিয়ায় ছড়িয়ে যায়। সেই ভিডিও দেখে নাজিফা তুষির আচরণে প্রতিক্রিয়া দেখালেন চিত্রনায়িকা পরীমণি। ফেসবুকে একটি স্ট্যাটাসে লিখেন, এটা সররান! মনে হয় গায়ে ‘গু’ লাগছে ম্যাডামটি। তিনি কারো নাম উল্লেখ না করলেও স্ট্যাটাসটি তুষিকে ইঙ্গিত করে তা স্পষ্ট।