নায়ক ফারুক ফের আইসিইউতে

দ্য রিপোর্ট ডেস্ক

মে ২৬, ২০২১, ০৬:১৪ পিএম

নায়ক ফারুক ফের আইসিইউতে

শারিরীক অবস্থার অবনতি ঘটায় জনপ্রিয় চিত্রনায়ক ও সংসদ সদ্স্য আকবর হোসেন পাঠান ফারুককে ফের আইসিইউতে রাখা হয়েছে। বুধবার (২৬ মে) ফারুকের ছেলে রোশন হোসেন শরৎ বিষয়টি জানিয়েছেন।

শরৎ বলেন, ‘বাবাকে গত ২৬ দিন ধরে আইসিইউ রেখে চিকিৎসা করা হচ্ছে। সিঙ্গাপুরে থেকে আম্মু জানিয়েছেন বাবা স্বাভাবিকভাবে খাবার খেতে পারছেন না।’

নায়ক ফারুক প্রায় তিন মাস ধরে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন। গতমাসে মাত্র দুই দিনের জন্য ফারুককে কেবিনেআনা হয়েছিলো। তখন ফারুকের অবস্থাও উন্নতির দিকে জানিয়েছিলেন তার স্ত্রী ফারহানা পাঠান। কিন্তু দুই পরই আবার শারীরিক অবস্থা অবনতি হলে তাকে আইসিইউতে নেওয়া হয়।পরিবারের পক্ষ থেকে ফারুকের স্ত্রী ফারহানা পাঠান আছেন সেখানে।

স্ত্রী ফারহানার বরাতে ছেলে শরৎ গণমাধ্যমকে জানান, গত পহেলা মে থেকে বাবাকে আবার আইসিইউতে নেওয়া হয়। শারীরিক অবস্থার উন্নতি নিয়ে নতুন কোনো তথ্য দেওয়ার মতো নেই। চিকিৎসক আমাদের বলেছেন ধৈর্য ধরতে। আমরা তা–ই করছি। দেশবাসীর কাছেও ফারুকের জন্য দোয়া চাইছি।’

নায়ক ফারুক বিগত আট বছর ধরে চিকিৎসাসেবা নিচ্ছেন। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য চলতি বছরের মার্চে সিঙ্গাপুরে যেত হয় তাকে। মাস তিনেক আগে স্বাস্থ্য পরীক্ষা করাতে গেলে পরীক্ষায় তার রক্তে সংক্রমণ ধরা পড়ে। এরপর থেকেই শারীরিকভাবে অসুস্থতা অনুভব করছিলেন তিনি। সিঙ্গাপুরে নিজের পরিচিত চিকিৎসকের পরামর্শে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। হাসপাতালে ভর্তির কয়েক দিন পর তাঁর মস্তিষ্কেও সংক্রমণ ধরা পড়ে।

 

Link copied!