বলিউড সুপারস্টার আমির খানের সঙ্গে তার স্ত্রী কিরণ রাওয়ের বিচ্ছেদ হওয়ার পরও একসঙ্গে কাজ করতে দেখা গিয়েছিল তাদের দুজনকে। ছেলে আজাদের সঙ্গে মধ্যাহ্নভোজের জন্য মুম্বাইয়ের রেস্তরাঁয় দেখা মেলে তাঁদের। এত দিন কি তবে একসঙ্গে থাকছিলেন আমির-কিরণ? নতুন করে নয়তো ঘর খোঁজা শুরু করলেন কেন আমির?

গত বছর ২ জুলাই একটি বিবৃতি জারি করে বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন আমির খান এবং কিরণ রাও। আলাদা থাকলেও ছেলে আজাদ রাও খানের প্রতি সমস্ত কর্তব্য পালন করবেন বলে জানিয়েছিলেন প্রাক্তন তারকা দম্পতি আমির খান এবং কিরণ রাও। ব্যক্তি জীবনের এই সিদ্ধান্তের প্রভাব পড়বে না পেশাগত দিকেও। দাম্পত্য ভেঙে গেলেও বন্ধুত্ব অটুট রাখার কথা বলেছিলেন।

আনন্দবাজার, টাইমস অব ইন্ডিয়াসহ বেশ কয়েকটি সংবাদমাধ্যমের খবর, আমির খান তার নিজের বাড়ি ছেড়ে বেরিয়ে যাবেন। তাই মুম্বাই শহরের পালি হিলে নতুন ঘর দেখা শুরু করেছেন।
এর মধ্যেই বলিপাড়ার অভিজাত এক আবাসনে ইতিমধ্যেই নিজের জন্য ঘর পছন্দ করেছেন মিস্টার পারফেকশনিস্ট। এখনও সেই বাড়ি নির্মীয়মাণ। পুরোপুরি ভাবে তৈরি হয়ে গেলেই সেখানে থাকতে শুরু করবেন ‘লাল সিংহ চড্ডা’।
তবে অনেকেই বলছেন, নতুন বাড়ির সন্ধান করার কারণ অর্থ বিনিয়োগ। তার অন্য দু’টি পুরনো বাড়ির একটিতেই থাকবেন আমির। এই আবাসনটি কিনে রাখতে চান পরবর্তীকালের জন্য। প্রয়োজন পড়লে সেখানে থাকবেন অথবা আরও চড়া দামে বিক্রি করে দেবেন।
সূত্র: আনন্দবাজার