বলিউডের জনপ্রিয় গায়িকা নেহা কক্করের সংসার ভাঙতে চলছে। তার সঙ্গে স্বামী রোহনপ্রীত সিংয়ের সম্পর্কে চিড় দেখা দিয়েছে। নেহা ও রোহনপ্রীত বিচ্ছেদের কথাও ভাবছেন!

বেশ ক’দিন থেকেই বলিউডের গুঞ্জন, নেহা ও রোহনপ্রীতের মধ্যে অশান্তি শুরু হয়েছিল। আর সম্প্রতি নেহার জন্মদিনে যেন সেই অশান্তিরই ইঙ্গিত পাওয়া গেল।
এবার ৩৫-এ পা দিলেন নেহা। এবারের জন্মদিনটা নিজের পরিবারের লোকজন ও বন্ধুবান্ধবের সঙ্গেই কাটালেন তিনি। আর অন্যদিকে নেহার অনুরাগীরা লক্ষ্য করলেন নেহাকে জন্মদিনে শুভেচ্ছাও জানাননি স্বামী রোহনপ্রীত!

২০১৯ সালে চণ্ডীগড়ে দেখা হয়েছিল নেহা আর রোহানপ্রীতের। দেখা মাত্রই প্রেম। নেহার চেয়ে বয়সে ৮ বছরের ছোট রোহান পেশায় গায়ক।