পরীমণির জীবনটা আমার মতো; মানুষকে ভালোবাসে, আঘাত পায়, সরে আসে: তসলিমা নাসরিন

দ্য রিপোর্ট ডেস্ক

ডিসেম্বর ৩১, ২০২২, ১১:২৫ এএম

পরীমণির জীবনটা আমার মতো; মানুষকে ভালোবাসে, আঘাত পায়, সরে আসে: তসলিমা নাসরিন

সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুকে দেওয়া স্ট্যাটাসের মাধ্যমে বিচ্ছেদের ইংগিত দিয়েছেন ঢাকাই চলচ্চিত্রের আলোচিত অভিনেত্রী পরীমনি। শুক্রবার মধ্যরাতে পরীমনির ওই স্ট্যাটাস নেট দুনিয়ায় দাবানলের মতো ছড়িয়ে পড়ে। এতে নেটিজনদের অনেককেই তাদের মন্তব্য শেয়ার করতে দেখা গেছে।

বিচ্ছেদের গুঞ্জনের বিষয়টিতে ভারতের পশ্চিমবঙ্গে অবস্থানরত বাংলাদেশি কথাসাহিত্যিক তসলিমা নাসরিনও প্রতিক্রিয়া জানিয়েছেন।

ফেসবুকে দেওয়া তাঁর ওই প্রতিক্রিয়া দ্য রিপোর্ট ডট লাইভের পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো।

 ‘পরীমণির জীবনটা অনেকটা আমার জীবনের মতো। মানুষকে ভালোবাসে, বিশ্বাস করে, আঘাত পায়, কাঁদে, সরে আসে, আবার বিশ্বাস করে, আবার আঘাত পায়, আবার কাঁদে, আবার সরে আসে, আবার বিশ্বাস করে --। এ যেন একটা চক্রের মতো। সৎ, সরল,  এবং সংবেদনশীল মানুষই এই চক্রের মধ্যে পড়ে যায়।পরীমণি নিজের পায়ে দাঁড়িয়েছে, ও যদি মাথা উঁচু করে, মেরুদণ্ড সোজা করে একা বাঁচতে না পারে, তবে আর পারবে কে? আমি পেরেছি। আরও অনেকেই পেরেছে। নিজেকে ভালোবাসলে পারা যায়। আমাদের তো এই দোষ, আমরা নিজেকে ভালোবাসি না। জগতের আর কোনও প্রাণী নয়, এই আমরা মেয়েরাই  আমাদের আততায়ীকে ভালোবেসে তার সঙ্গে এক ঘরে, এক ছাদের তলায়  বাস করি!’

প্রসঙ্গত, বেশ কয়েক মাস ধরে পরীমনি ও শরিফুল রাজের দাম্পত্যকলহের গুঞ্জন ছিল ঢালিউড পাড়ায়। তবে তাদের বৈবাহিক সম্পর্ক ফাটলের বিষয়টি এবার প্রকাশ্যে আনলেন পরী নিজেই। শুক্রবার ফেইসবুকে দেওয়া স্টাটাসের মাধ্যমে বিচ্ছেদের ইংগিত দিলেন পরীমনি।

পোস্টে পরী লিখেছেন, “হ্যাপি থার্টিফার্স্ট এভরিওয়ান!

আমি আজ রাজকে আমার জীবন থেকে ছুটি দিয়ে দিলাম এবং নিজেকেও মুক্ত করলাম একটা অসুস্থ সম্পর্ক থেকে । জীবনে সুস্থ হয়ে বেঁচে থাকার থেকে জরুরী আর কিছুই নেই ।”

কেন পরিমনী এইরকম কথা লিখেছেন এনিয়ে নেটিজেনদের মনে আগ্রহের শেষ নেই। অনেকেই এই বিষয় নিয়ে করছেন আলোচনা সমালোচনা।

২০২২ সালেই শরিফুল রাজের সাথে সম্পর্কের কথা সামনে আসে।২০২১ সালের ১০ অক্টোবর গোপনে বিয়ে হয়েছিল তাদের।এই বছরই আবার তাদের ঘরে জন্ম নেয় ফুটফুটে ছেলে সন্তান রাজ্য। সুখি সংসারের স্বপ্ন দেখতেন রাজ- পরী। কিছুদিন আগেও তারা একসাথে বেশ আনন্দেই ছিলেন।

একসাথে মেসির দেশে যাওয়ার পরিকল্পনাও করছিলেন। সংসারে বেশ মনযোগী ছিলেম পরিমনি। সন্তানকে সময় দেওয়ার জন্য সিনেমা থেকেও কয়েক মাস দূরে ছিলেন। বিশ্বকাপের সময় ও রাজ পরীর মাঝে বেশ ভালবাসা দেখা যায়। সবার সামনে হাসিখুশি ভাবেই রাজ পরীকে দেখা গেছে সারা বছর জুড়েই।

কিন্তু হঠাৎ করে তাদের মাঝে এমন কী হলো যে তারা বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্ত নিলেন। নেপথ্যে কে?

কিছুদিন আগেও পরীমনি বিদ্যা সিনহা মীমকে নিয়ে একটি পোস্ট দিয়েছিলেন যেখানে মীম এবং রাজের মাঝে প্রেমের ইংগিত দেয়া হয়। এ নিয়ে মীম এবং পরীর মাঝে ভার্চুয়াল যুদ্ধ বেধে যায়।তবে বিদ্যা সিনহা মীমই কী রাজ পরির বিবাহ বিচ্ছেদের কারণ। নাকি অন্য কোন কারনে তাদের বিচ্ছেদ হচ্ছে। এই প্রশ্ন এখনও ঢালিউডের বাতাসে ঘুরছে।

এর আগেও রাজকে ঘিরে একাধিক নেতিবাচক পোস্ট দিয়েছেন পরীমণি। এঘটনায় রাজ-পরীর মধ্যে দূরত্ব তৈরি হলেও পরে তারা আবার পরস্পরের কাছে আসে।  তবে বছরের শেষ দিনে পরীমণি যেভাবে ‘ছুটি’র ঘোষণা দিলেন রাজকে, সেটি আদৌ কতোটা বাস্তবে ঘটে, তাই এখন দেখার বিষয়।

Link copied!