রাজধানীর বনানী থানায় দায়ের করা মাদক মামলায় চিত্রনায়িকা পরীমনি ও তার সহযোগি সহযোগী আশরাফুল ইসলাম দীপুকে দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। অন্যদিকে, প্রযোজক নজরুল ইসলামের বিরুদ্ধে দায়ের করা মাদক মামলায় ২ দিন ও পর্ণোগ্রাফি মামলায় ৪ দিন মোট ৬ দিনের রিমাণ্ড মঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার (১০ আগস্ট) দুপুরে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবব্রত বিশ্বাস শুনানি শেষে এ আদেশ দেন। আদালতের সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন শাখা এ তথ্য নিশ্চিত করেছে।
এর আগে, মামলার তদন্ত কর্মকর্তা বনানী থানার মাদকের মামলায় চারদিনের রিমান্ড শেষে তাদের আদালতে হাজির করে। পরে মামলার আরও তদন্তের জন্য ফের ৫ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা।
এসময় আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিনের জন্য আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত পরীমনিকে আরও দুইদিনের রিমান্ড আদেশ দেন।
রাজের ৬ দিনের রিমান্ড
চার দিনের রিমান্ড শেশে মঙ্গলবার (১০ আগস্ট) বেলা ১২ টা ১০ মিনিটে শেষে প্রযোজক নজরুল ইসলাম রাজকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। এরপর তার বিরুদ্ধে মাদক আইনের মামলার সুষ্ঠু তদন্তের জন্য পাঁচ দিনের রিমান্ড আবেদন করে মামলার তদন্ত সংস্থা সিআইডি।
এছাড়া বনানী থানার পর্নোগ্রাফি আইনের করা মামলায় রাজকে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করে পুলিশ। শুনানি শেষে বিচারক মাদক মামলায় দুই দিন ও পর্নোগ্রাফি আইনের মামলায় চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।