২০১৪ সালে আমির খান অভিনীত পিকে হিট হয়েছিলো এবং এটি দর্শকদের অনেক পছন্দ হয়েছিলো। ছবিতে আমির খান একটি এলিয়েনের চরিত্রে অভিনয় করেছিলেন, যিনি পৃথিবীতে আটকে গিয়ে নিজের বাড়ি ফিরে যাওয়ার চেষ্টা করেছিলেন। সিনেমার শেষের দিকে, আমরা দেখেছিলাম রণবীর কাপুর পিকে-র সহযোগী হিসাবে পৃথিবীতে পা রাখছেন। দেখে সকলে ধারণা করেছিল, রণবীর খুব শিগগিরই পিকে সিক্যুয়ালে গল্পটি এগিয়ে নেবে।
প্রযোজক বিধু বিনোদ চোপড়া গণমাধ্যমে জানিয়েছেন,‘গল্পটি এখনও পুরোপুরি লেখা হয়নি। ‘পিকের’ সিক্যুয়ালে রণবীর অবশ্যই থাকবে।’
তিনি আরও বলেছেন, ‘আমরা ‘পিকের’ সিক্যুয়াল তৈরি করব। ছবিটির শেষের দিকে রণবীরকে এলিয়েন চরিত্রে পৃথিবীতে অবতরণ করতে দেখিয়েছি। তাই বলার মতো গল্প আছে। তবে লেখক অভিজিৎ যোশি এখনও গল্পটি লিখেননি। তার লেখা হয়ে গেলেই আমরা কাজ শুরু করবো।'
এদিকে, রণবীর কাপুরকে ‘শমসের’ ছবিতে দেখা যাবে। যেটি চলতি বছরের জুনে মুক্তি পাবে। এছাড়াও তাকে আলিয়া ভট্টের সাথে ‘ব্রহ্মাস্ত্র’ ছবিতে দেখা যাবে।