সময়ের আলোচিত ঢালিউড অভিনেত্রী পূজা চেরি রায়ের প্রিয় পোষা বিড়ালটি মারা গেছে। ফেসবুক লাইভে এসে কাঁদতে কাঁদতে ভক্তদের এ কথা জানিয়েছেন পূজা।
লাইভে পূজা বলেন, ‘আপনারা জানেন যে অরিও আমার খুব প্রিয় ছিল। প্রায় চার বছর ধরে ওকে আমি পালছি। অরিও ইজ নো মোর। আমি ভাবতেও পারিনি যে সে এত তাড়াতাড়ি মারা যাবে।’ “বিড়ালটি তাঁদের পরিবারের সবার খুব প্রিয় ছিল। সে সবার সঙ্গে খেলত, ডাকলে কাছে এগিয়ে আসত।”

এইচএসসি পরীক্ষায় পাস করার পর বর্তমানে আইন বিষয়ে ভালো একটি বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি নিচ্ছেন পূজা। পাশাপাশি সিনেমার কাজও চালিয়ে যাচ্ছেন। শিগগিরিই মুক্তি পাবে সাকিব খানের সঙ্গে পূজার অভিনীত ছবি ‘গলুই’।
পূজা চেরি রায় মডেলিং ও শিশুশিল্পী হিসেবে তার কর্মজীবন শুরু করেন। শিশুশিল্পী হিসেবে কয়েকটি চলচ্চিত্রে অভিনয়ের পর নূর জাহান (২০১৮) চলচ্চিত্র দিয়ে তার বড় পর্দায় অভিষেক ঘটে। একই বছর তিনি ব্যবসাসফল পোড়ামন ২ ও দহন চলচ্চিত্রে অভিনয় করেন।
আরও খবর-
জাকিয়া বারী মম’র সঙ্গে জুটি বাঁধছেন রিয়াজ