প্রকাশ্যে অ্যাকশনধর্মী সিনেমা ‘এক ভিলেন রিটার্নস’-এর ট্রেলার

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ১, ২০২২, ০৭:৩৩ পিএম

প্রকাশ্যে অ্যাকশনধর্মী সিনেমা  ‘এক ভিলেন রিটার্নস’-এর ট্রেলার

ছবির নাম ‘এক ভিলেন রিটার্নস’। কিন্তু ছবির পোস্টারে দু’জন! একজন হলেন জন আব্রাহম ও আরেকজন হলেন অর্জুন কাপুর। কে ভিলেন? কে নায়ক? সেখানেই তো আসল রহস্য! প্রশ্নগুলো সামনে এসেছে ‘এক ভিলেন রিটার্নস’ ছবির ট্রেলার প্রকাশ্যে আসার পর।

মুহিত সুরি পরিচালিত ২০১৪ সালে মুক্তি পাওয়া ‘এক ভিলেন’-এর সিক্যুয়েল এই সিনেমা। আগের সিনেমায় ছিলেন সিদ্ধার্থ মালহোত্রা, শ্রদ্ধা কাপুর, রিতেশ দেশমুখ। এবার আছেন জন আব্রাহাম ও অর্জুন কাপুর। সঙ্গে দিশা পাটানি ও তারা সুতারিয়া।

প্রকাশিত ২ মিনিট ৪২ সেকেন্ডের ট্রেলারটি অ্যাকশনে ভরপুর। পাশাপাশি রয়েছে জন-দিশা ও অর্জুন- তারা সুতরিয়ার রোমান্স। এতে দেখা গেছে, ‘এক ভিলেন’ সিনেমার আট বছর পরের গল্প। শুরুতে দেখানো হয়, এক তরফা ভালোবাসেন এমন মেয়েদের হত্যা করা জন আব্রাহামের রোগ। একের পর এক মেয়েকে হত্যা করছেন তিনি। কিন্তু জনের এই মিশন ঠেকানোর চেষ্টা করতে থাকেন অর্জুন। কিন্তু প্রকৃত নায়ক ও ভিলেন কে? এমনটা প্রশ্ন রয়েই গেছে।

ইতোমধ্যে সিনেমার পোস্টার ও অভিনেতাদের লুক দর্শকের মন জয় করেছে। ট্রেলারের প্রশংসাও করছেন নেটিজেনরা। আগামী ২৯ জুলাই সিনমোটি মুক্তি পাবে বলে জানা যায়। 

Link copied!