প্রথম দর্শনে প্রেমে পড়ায় বিশ্বাসী নই: ঐশ্বর্য রাই

দ্য রিপোর্ট ডেস্ক

মে ১৫, ২০২১, ০৭:১২ পিএম

প্রথম দর্শনে প্রেমে পড়ায় বিশ্বাসী নই:  ঐশ্বর্য রাই

ঐশ্বর্য রাই। হিন্দি চলচ্চিত্রের এক সময়ের প্রথম সারির অভিনেত্রী, মডেল ও সাবেক বিশ্ব সুন্দরী। বলিউড শাহেনশা অমিতাভ বচ্চনের তারকা ছেলে অভিষেক বচ্চনকে বিয়ে করার পর তার নামের সঙ্গে বচ্চন জুড়ে দেওয়া হয়। হয়ে যান ঐশ্বর্য রাই বচ্চন। বিয়ের আগে বারবার প্রেমের সম্পর্কে জড়িয়ে তিনি খবরের শিরোনাম হয়েছেন।

কখনও সুপারস্টার সালমান খান আবার কখনও বিবেক ওবেরয়ের সঙ্গে তাঁর প্রেমের কাহিনী উঠে এসেছে শিরোনামে। বারবার  প্রেমে পড়া এই অভিনেত্রী প্রেম-ভালবাসা নিয়ে কি ভাবেন-আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে তারই জবাব পাওয়া গেলো। ঐশ্বর্য রাইয়ের পুরণো এক সাক্ষাতকারে জানা গেলো ভালবাসা ও প্রেম সম্পর্কে তার ধারণা।

ঐশ্বর্য রাইয়ের পুরণো ওই সাক্ষাতকার অবলম্বনে ভারতীয় গণমাধ্যম আনন্দববাজারের প্রতিবেদনে বলা, প্রথম সাক্ষাতেই প্রেমে পড়ায় তিনি বিশ্বাসী নন।

সাক্ষাতকারে ঐশ্বর্য বলেছিলেন, ‘সম্পর্কে আসাটা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। সম্পর্কে আসার আগে একটা মানুষকে কিছুটা ভাল ভাবে চিনে নিতে হবে। আমি এমন মানুষ নই যে প্রথম সাক্ষাতেই একজনের প্রেমে পড়ে যাব। এটা আমার দ্বারা হবে না।’

সালমান খানের সঙ্গে ভালবাসার সম্পর্ক ব্রেকআপ হয়ে গেলে অভিনেতা বিবেক ওবেরয়ের সাথে প্রেমের ইনিংস শুরু করেন বলিউডের এই ভার্সেটাইল অভিনেত্রী। বিবেকের সাথে তার ভালবাসার সম্পর্ক বেশিদিন স্থায়ী হয়নি। এরপরই অভিনেতা অভিষেক বচ্চনের সঙ্গে পরিচয় ও অভিনয়ের সূত্র ধরেই অfবারও প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন ঐশ্বর্য রাই।

নিজের সম্পর্কগুলিকে যে তিনি আগাগোড়াই গুরুত্ব দিয়েছেন, সে কথা কারও অজানা নয়। মা হিসেবে মেয়ে আরাধ্যাকে সব সময় আগলে রেখেছেন তিনি। যতটা পেরেছেন আলোচনার কেন্দ্রবিন্দু থেকে দূরে রেখেছেন তাকে।

বিয়ের পর বচ্চন পরিবারে গিয়েও নাকি খুব সহজেই মানিয়ে নিয়েছিলেন অভিনেত্রী। করণ জোহরের অনুষ্ঠান ‘কফি উইদ করণ’-তে এসে ঐশ্বর্যের প্রশংসায় পঞ্চমুখ হয়েছিলেন স্বয়ং জয়া বচ্চন।

Link copied!