প্রযোজকের বিরুদ্ধে মিথ্যা বলার অভিযোগ, নায়িকার কথাও সত্য নয়

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ২৬, ২০২২, ০৫:০০ পিএম

প্রযোজকের বিরুদ্ধে মিথ্যা বলার অভিযোগ, নায়িকার কথাও সত্য নয়

আজ দেশের মাত্র ৬ হলে মুক্তি পেয়েছে সরকারি অনুদানে নির্মিত  ছবি ‘আশীর্বাদ’। তবে ছবিটি কত হলে মুক্তি পেয়েছে তা জানাতে পারেনি ছবিটির পরিচালক ও প্রযোজকদের কেউ। তবে মুক্তির আগে ছবিটির পরিচালক মোস্তাফিজুর রহমান, নায়ক রোশান ও নায়িকা মাহিয়া মাহির সঙ্গে এর সহ-প্রযোজকের সঙ্গে দ্বন্দ্ব প্রকাশ্যে আসে।

সমকালের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

সংবাদ সম্মেলন করে এক পক্ষ আরেক পক্ষের বিরুদ্ধে অভিযোগ তোলে। তবে গতকাল তাদের সব পক্ষের মধ্যেই  দ্বন্দ্বের অবসান ঘটে।  বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির মধ্যস্থতায় মিটমাট হোন তারা। এফডিসিতে সংবাদ সম্মেলন করে জানান বিষয়টি। সংবাদ সম্মেলেন তারা বিভেদ ভুলে দর্শকদের সিনেমাটি দেখার আহ্বান জানালেন।

সংবাদ সম্মেলনের আগে এফডিসিতে চলচ্চিত্র পরিচালক সমিতি ও শিল্পী সমিতির নেতাদের সঙ্গে বৈঠক করেন তারা। সেখানেই মিমাংসা হয় তাদের। পরে সাংবাদিকদের সামনে  এসে সহ-প্রযোজক জেনিফার ফেরদৌস বলেন, ‘সবার সঙ্গে কথা বলে বুঝলাম, একজনের মাধ্যমে আমাদের কথাবার্তা উল্টাপাল্টাভাবে ছড়িয়েছে। যেটা হয়েছে, সেটা হয়ে গেছে। মাহি সংবাদ সম্মেলনে যা বলেছে, উত্তেজিত হয়ে বলেছে। ও আমার ছোট বোন। আমিও তিক্ততার মধ্যে অনেক কিছু বলেছি। ওর কথাও সত্য নয়, আমার কথাও সত্য নয়। আমাদের জন্য দোয়া করবেন। ২৬ আগস্ট মুক্তি পাচ্ছে। মাহি অনেক সুন্দর কাজ করেছে। রোশানের অভিনয় দুর্দান্ত হয়েছে।’

Link copied!