প্রায় ২০ বছর পর তারা ফের একে অপরের, এবার সরাসরি বিয়ে

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ১৮, ২০২২, ০২:৪০ এএম

প্রায় ২০ বছর পর তারা ফের একে অপরের, এবার সরাসরি বিয়ে

আবারও চারহাত এক হল। বিয়ে সারলেন হলিউড চলচ্চিত্রের এক সময়ের সাড়া জাগানো তারকা জুটি- বেন অ্যাফলেক ও জেরিফার লোপেজ। তবে এবার আইনগত ভিত্তি রয়েছে, প্রায় ২০ বছর আগে যেটির ছিল না।

সম্পর্ক ভাঙার প্রায় ২০বছর পর ফের চার হাত এক করলেন এই তারকা জুটি। সম্প্রতি বেন অ্যাফলেকের সঙ্গে বিয়ের পর্ব সেরে ফেলেছেন অভিনেত্রী ও গায়িকা জেনিফার লোপেজ। স্থানীয় সময় রবিবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, মার্কিন যুক্তরাষ্ট্রের নাভাদা অঙ্গরাজ্যের লাস ভেগাসে গত শনিবার তারা বিয়ের পর্ব সেরেছেন।

হলিউডের নতুন এই তারকা দম্পতি শনিবার ক্লার্ক কাউন্টি থেকে বিয়ের সনদ গ্রহণ করেছেন। চলচ্চিত্র বিষয়ক ওয়েবসাইট টিএমজেড বিয়ের বিষয়টি নিশ্চিত করে লিখেছে-দ্য কাপল হ্যাড টাইড দ্য নট। মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক পোস্ট’স পেইজেও বিয়ের খবর ছাপা হয়েছে।

বেন অ্য়াফলেকের সঙ্গে প্রেমে পড়ে ২০০৩ সালে প্রায় বিয়ের তারিখ ঠিক করে ফেলেছিলেন জেলিফার লোপেজ। ২০০৩ ও ২০০৪ সালেই মুক্তি পেয়েছিল এই তারকা জুটির সুপার ডুপার হিট চলচ্চিত্র ‘গিগলি’ ও ‘জার্সি গার্ল’। তবে সিলভার স্ক্রিনে জুটি বাঁধলেও হঠাৎ তারা  ব্রেক আপের সিদ্ধান্ত নেন।

তারপর বন্ধুত্ব ছিল বটে। এর পরে মার্কিন চলচ্চিত্র তারকা ও সঙীত শিল্পী মার্ক অ্যান্থনিকে বিয়ে করেন  গায়িকা অভিনেত্রী জেনিফার লোপেজ। এদের দু’ জনের দুই সন্তানও রয়েছে।

এরও আগে দুইবার আংটি পরেছেন জেনিফার লোপেজ। মার্ক অ্যান্টনির সঙ্গে বিচ্ছেদের পরে মন দেওয়া-নেওয়া করছেন নৃত্যশিল্পী ক্যাসপার স্মার্টের সঙ্গে। সম্পর্কের বয়স ছিল প্রায় ১৮ মাস। এই দেড় বছরে লোপেজের উপলব্ধি, আগের তিন স্বামীকে যতটা ভালোবাসতেন, ক্যাসপারকেও তিনি ভালোবাসেন ঠিক ততটাই। তাই শিগগিরই হয়তো লোপেজের চতুর্থ স্বামী হিসেবে স্বীকৃতি পেতে যাচ্ছেন ক্যাসপার। তবে ওই সম্পর্কও বেশি দূড় গড়াতে পারেনি।

পরবর্তীতে প্রেমে পড়েন অ্যালেক্স রডরিগেজ-এর সঙ্গে। তবে গত বছর ব্রেকআপ করেছিলেন জেনিফার। ইতি হয়েছিল চার বছরের সম্পর্কের। অন্যদিকে, ২০২০ সালে আন দে আর্মাস-এর সঙ্গে বিচ্ছেদ হয়েছিল বেন অ্যাফ্লেক। বর্তমানে দুজনেই সিঙ্গেল ছিলেন। জানা যায়, দুজনের ব্রেক আপের পর পুরনো বন্ধুত্ব আবারও চাঙ্গা হয়ে ওঠে বেন অ্যাফ্লেক ও জেনিফারের।

সম্পর্ক ভালোবাসার দিকে এগিয়ে যাচ্ছে দেখে আর দেরি করেননি। চটপট এক হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন দুজন। সেই অনুসারে তাড়াতাড়ি সেরে ফেললেন বাগদান। চলতি বছরের এপ্রিলের শুরুতেই জেনিফারের আঙুলে হিরের আঙটি সকলের নজরে আসে। তারপরই শুরু হয় জল্পনা। কার সঙ্গে সম্পর্কে জড়ালেন তা নিয়ে নানা রকম কথা শোনা যায়।

তবে, বেন অ্যাফ্লেকের সঙ্গে প্রেমের কথা অনেকেই জানতেন। কিন্তু, তা যে এত তাড়াতাড়ি বাগদান পর্যন্ত গড়াবে, তা কেউ আশা করতে পারেননি। সে যাই হোক, বাগদানের কথা নিজের ঘোষণা করেছেন জেনিফার। টুইট করে জানান, সরাসরি না বললেও ইঙ্গিত দেন বাগদানের কথা। তিনি টুইটে লেখেন, খুব শীঘ্রই একটি বড় ঘোষণা আসছে, সঙ্গে দেন হীরের আংটির ইমোজি। আর গতকাল রবিবার সেই ঘোষণাটিও দিয়ে দিলেন জেনিফার লোপেজ।  

Link copied!