অক্টোবর ১৪, ২০২২, ০১:৪৯ পিএম
ঢাকাই ছবির সফল চিত্রনায়িকা মাহিয়া মাহি। নানাভাবে ব্যস্ত সময় পার করছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সরব তিনি। সম্প্রতি ফেসবুক লিখেছেন তাঁর একটি ইচ্ছার কথা।
সেই পোস্টে লেখেন, “প্রেগন্যান্সির উইশ নম্বর ওয়ান একদিন আমি গণতন্ত্রের মানসকন্যা দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে দেখা করব। তাকে জড়ায় ধরে একটা ছবি তুলবো ইনশাআল্লাহ।”
তবে কি শুধু ছবি তোলার ইচ্ছা নিয়ে যাবেন প্রধানমন্ত্রীর কাছে? উত্তরে মাহি বলেন, “দেখা হলে তো অনেক বিষয়ে কথাও হবে। আমি চলচ্চিত্র অভিনেত্রী, তাই চলচ্চিত্র নিয়েই দু-একটা কথা বলতে চাই। আসলে যেকোনো নারীর কাছে প্রধানমন্ত্রী এখন আদর্শ। আমি তাঁর দিকে অপলক তাকিয়ে থাকতে চাই। তিনি কিভাবে নানা প্রতিকূলতা জয় করে আজ সোনার বাংলাদেশ গড়েছেন—সেটা তাঁর চোখেই আমি দেখতে চাই।”
মা হতে চলেছেন জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি। কয়েকদিন আগেই ফেসবুক পোস্টে এই সুখবর জানান তিনি।
তবে অনেক দিন পরে শুক্রবার (৭ অক্টোবর) মুক্তি পেয়েছে মাহিয়া মাহি অভিনীত নতুন সিনেমা ‘যাও পাখি বলো তারে’। বর্তমানে দেশের ২১টি প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি পেয়েছে।