বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গের অর্থাৎ দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। বয়স ৪০ বছর পেরিয়ে গেলেও এই ভার্সেটাইল অভিনেত্রীর বয়সের ছাপ বোঝার বিন্দুমাত্র সুযোগ নেই। নিজের ভিন্ন ভিন্ন লুক পরিবর্তন এনে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে দর্শক ও ভক্তদের দেখাতে ভালবাসেন তিনি। রবিবার (১২ ফেব্রুয়ারি) জয়া তার ভেরিফায়েড ফেসবুক পেজে কয়েকটি ছবি পোস্ট করেন।

ছবিতে দেখা যাচ্ছে-হলুদ শাড়ি আর একই কালারের পিঠ খোলা ব্লাউজ। তার ছবিগুলো দেশে ভক্তরা বিভিন্ন প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।

কাজি সাব্বির নামে এক ভক্ত লিখেছেন, ‘পড়েনা চোখের পলক/কি তোমার রূপের ঝলক।’
অপরদিকে, মোহাম্মদ সাকিব লিখেছেন, ফাগুনের আগুন। অন্য একজন লিখেছেন-তোমার রূপে আমি মুগ্ধ ভালবাসা অবিরাম।

২০০৪ সালে মোস্তফা সরওয়ার ফারুকীর ‘ব্যাচেলর’ চলচ্চিত্রের মাধ্যমে ঢালিউড চলচ্চিত্রে যাত্রা শুরু করেন জয়া আহসান। পরে দীর্ঘ ৬ বছর পর নুরুল আলম আতিক পরিচালিত ‘ডুবসাঁতার চলচ্চিত্রে অভিনয় করেন।

২০১১ সালে তানিম নূর পরিচালিত ‘ফিরে এসো বেহুলা’ এবং নাসির উদ্দিন ইউসুফ পরিচালিত ‘গেরিলা’ চলচ্চিত্রে অভিনয় করেন। এই ছবিতে গেরিলায় ‘বিলকিস বানু’ চরিত্রে অভিনয় করে তিনি ২০১২ সালে অনুষ্ঠিত ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব এ জুরিদের বিচারে শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার অর্জন করেন।

টলিউডের জনপ্রিয় পরিচালক সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ১৯৪৭ সালের দেশবিভাগ নিয়ে নির্মিত ‘রাজকাজিনী’ ছবিতে অভিনয় করেন। এই সিনেমায় যৌবনাশ্রিত ও আপত্তিকর দৃশ্যে অভিনয় করে তিনি সমালোচিত হয়েছেন। তবে এই ছবিতে অভিনয়ের জন্য ১৬তম টেলি সিনে পুরস্কারে শ্রেষ্ঠ পার্শ্বচরিত্রে অভিনেত্রীর পুরস্কার অর্জন করেন।

জয়া আহসান ২০১৩ সালে কান চলচ্চিত্র উৎসব থেকে নিমন্ত্রণ পান। এই বছর তিনি অভিনয় করেন কলকাতার অরিন্দম শীল পরিচালিত ‘আবর্ত’ ছায়াছবিতে। এতে তার বিপরীতে অভিনয় করেন আবীর চ্যাটার্জি।

মডেল ও অভিনেত্রী জয়া আহসান চারবার শেষ্ঠ অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরষ্কার, দুইবার শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে বাচসাস (বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি) পুরষ্কার, ২০টি মনোনয়ন থেকে ৭টি মেরিল-প্রথম আলো পুরষ্কার ও ৩টি মনোনয়ন থেকে ২টি ফিল্মফেয়ার পুরষ্কার পেয়েছেন।