কয়েকদিন আগে উলঙ্গ ফটোশুট করে হইচই ফেলে দিয়েছেন বলিউড অভিনেতা রণবীর সিং। আবারও বিবস্ত্র হওয়ার প্রস্তাব পেলেন এই অভিনেতা।
ভারতীয় সংবাদমাধ্যম নিউজ ১৮ বাংলার তথ্যমতে, এবার রণবীর সিং কে উলঙ্গ হওয়ার প্রস্তাব দিয়েছে ভারতের পিপল ফর দ্য এথিক্যাল ট্রিটমেন্ট অব অ্যানিম্যাল (পেটা)। সবাইকে নিরামিষভোজী হওয়ার আহ্বান জানাতেই এই পরিকল্পনা করেছে পশুপ্রেমীদের এই সংস্থা।
বাজিরাও মাস্তানির এই অভিনেতাকে পাঠানো একটি চিঠিতে লেখা হয়েছে, পশুদের স্বার্থ নিয়ে লড়াই করা সবচেয়ে বড় দল এই দেশে আমরাই। আমরা পেপার ম্যাগাজিনের হয়ে আপনার মাথা ঘুরিয়ে দেওয়া ফটোশুট দেখেছি। ‘আশা করি আপনি আমাদের জন্যও আর এক বার পোশাক ছুড়ে ফেলতে পারবেন। পশুদের জন্য মানুষের মনে সহানুভূতি গড়ে তুলতে আশা করছি আপনিও শামিল হবেন। ফের একবার উলঙ্গ হবেন। এই প্রচারের ক্যাম্পেন হবে, অল অ্যানিম্যালস হ্যাভ দ্য সেইম পার্টস- ট্রাই ভেগান। পামেলা অ্যান্ডারসনের করা একই ধরনের ফটোশুটের একটা ছবি আমরা রেফারেন্স হিসেবে পাঠালাম।’
এই চিঠিতে অনুশকা শর্মা, কার্তিক আরিয়ান, নাতালিয়া পোর্টম্যানদের নামও উল্লেখ করা হয়েছে বলে জানা গেছে।
এর আগে ‘পেপার ম্যাগাজিন’-এর ফটোশুটে অংশ নেন রণবীর সিং। এতে তাকে সম্পূর্ণ উলঙ্গভাবে দেখা গেছে। একটি ছবিতে তাকে আধাশোয়া অবস্থায় এবং অন্যটিতে তিনি উপুর হয়ে দেখা গেছে। ছবিগুলো নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের পর সমালোচনার ঝড় ওঠে এবং মহিলাদের অনুভূতিতে আঘাত হেনেছে এই অভিযোগ এনে অভিনেতার বিরুদ্ধে মামলা দায়ের করেছেন ভারতীয় এক মহিলা আইনজীবী।
তবে স্ত্রী দীপিকা পাড়ুকোন-সহ বলিউড সতীর্থদের অনেকেই সমর্থন করেছেন রণবীরকে। পেটার আমন্ত্রণের পর বোঝা গেল, রীতিমতো দৃষ্টিভঙ্গি বদলে দিয়েছেন ‘গাল্লি বয়’।
এদিকে গত সপ্তাহেই ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’সিনেমার শুটিং শেষ করেছেন রণবীর সিং। এতে তার বিপরীতে আছেন আলিয়া ভাট। এছাড়া ‘সার্কাস’সিনেমায় দেখা যাবে এই অভিনেতাকে।