ভারতের প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক সঞ্জয় লীলা বানসালি তার ‘গাঙ্গুবাই কাথিয়ারি’র পর প্রথম ওয়েব সিরিজ ‘হীরা মান্ডি’র কাজ শুরু করছেন খুব তাড়াতাড়ি।
টিনসেল টাউনে কান পাতলেই শোনা যাচ্ছে, আলিয়া বাট অভিনীত গাঙ্গুবাই সেটটিকেই একটু অন্যভাবে সাজিয়ে হীরা মান্ডির কাজ শুরু করছেন পরিচালক। শোনা যাচ্ছে হীরা মান্ডি সোনাক্ষী সিনহা, নিমরাত কৌর,সায়নি গুপ্ত এবং মনীষা কৈরালা অভিনয় করতে চলেছেন।
ওয়েব সিরিজটির প্রযোজক বানসালি নিজে, আর পরিচালনার দায়িত্ব দিয়েছেন বিভু পুরিকে।
বানসালি বলেন, করোনাকালে গাঙ্গুবাই কাথিওয়ারি নির্মাণে অনেক কঠিন সময় পার করতে হয়েছে। এই ছবিটি দু’টি লকডাউনের সম্মুখিন হয়েছে। সমস্ত সমস্যা অতিক্রম করেছি একজোট হয়ে। নির্বিঘ্নে তিনি এই ওয়েব সিরিজের কাজ শেষ করতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।