২১ ফেব্রুযারি বলিউডের সবথেকে বড় রিয়ালিটি শো বিগ বস ১৪-র গ্র্যান্ড ফিনালেতে রুবিনা দিলাইককে বিজয়ী ঘোষণা করা হয়েছে। সবার থেকে বেশি ভোট পাওয়ায় অন্যদের পিছে ফেলেছেন তিনি। ফিনালের দিন তার সাথে ছিলো, আলি গণি, রাহুল বেদ্য, নিক্কি তাম্বোলি এবং রাখি সাওয়ান্ত।
এই পাঁচজন মিলে দুর্দান্ত পারফর্ম করেছেন ফিনালেতে। ১৪ লক্ষ টাকা নিয়ে বের হতে পারার সুযোগ পেয়ে সবার আগে বের হয়েছেন রাখি সাওয়ান্ত। এরপর তুলনামুলক কম ভোট পাওয়ায় বের হয়েছেন আলি গণি। তৃতীয় স্থানে ছিলো নিক্কি তাম্বোলি। আলির পরে নিক্কি বের হয়ে আসেন। সর্বশেষ ঘরে বাকি থেকে যান রুবিনা দিলেক এবং রাহুল বেদ্য। বিগ বসের নিয়ম অনুযায়ী ঘরের সব বাতি একসঙ্গে বন্ধ করে স্টেজে চলে আসেন দুজনই। অশেষে অপেক্ষা শেষে সালমান খান ঘোষণা করেন বিজয়ীর নাম। ৩৬ লক্ষ টাকা এবং বিগ বস ১৪ এর ট্রফি জিতে বিগ বস থেকে বের হন রুবিনা দিলাইক।
সালমান খান সকলকে তার বিং হিউম্যান এর ব্রেসলেট উপহার দিয়েছেন। এর সাথে বিজয়ী রুবিনা এবং রানার্সআপ রাহুল বেদ্যকে নিজ থেকেই ই-সাইকেল উপহার দিয়েছেন।
স্বামী অভিনভ শুক্লা স্ত্রীর বিজয় উয্যাপন করেছেন পার্টির মাধ্যমে। কাছের কিছু মানুষ নিয়ে স্বল্প পরিসরে আয়োজন করলেও পরে বড় করে আয়োজন করবেন বলে জানিয়েছেন। বিগ বসে আসার আগে তাদের বিবাহ বিচ্ছেদের কথা থাকলেও এখানে এসে সিদ্ধান্ত পরিবর্তন করে ফেলেন তারা। নতুন করে যেন তারা একে অপরকে ভালোবেসে ফেলেছেন।

অভিনভ শুক্লা ঘর থেকে বের হয়ে আসার পর স্ত্রীর জন্য নিয়নিত ভোট চেয়ে গেছেন দর্শকদের কাছে। এছাড়াও ট্রফি নিয়ে রুবিনা তার যোগাযোগ মাধ্যমে ছবি আপলোড করলে সর্বপ্রথম কমেন্ট করেন অভিনভ। শুধু তাই নয় রুবিনার পরিবার, বন্ধু, আত্নীয় তাকে অভিনন্দন জানিয়েছেন তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে।

বিগ বসের এই আসরে আনা হয়েছিলো তিনজন তুফানি সিনিয়রকে। তাদের মধ্যে হিনা খান এবং সিদ্ধার্থ শুক্লা রুবিনা দিলাইককে অভিনন্দন জানিয়েছেন। তাদের টুইটারে টুইট করে তারা তাদের আনন্দ প্রকাশ করেন। তাদের সাথে গৌহর খানও তুফানি সিনিয়র হিসেবে ছিলেন, যদিও তিনি এখন পর্যন্ত অভিনন্দন জানায়নি।

অনেক ভক্ত ভবিষ্যদ্বাণী করেছিলেন যে রুবিনা বিগ বস ১৪ জিতবেন, এবং অবশেষে এটি সত্য হয়েছে। তার ভক্তদের খুশির যেন কোনো সিমানা নেই আর।