বিনা খরচে দেখা যাবে পরীমনির ‘স্ফুলিঙ্গ’

দ্য রিপোর্ট ডেস্ক

নভেম্বর ২৮, ২০২১, ০৭:৪১ পিএম

বিনা খরচে দেখা যাবে পরীমনির ‘স্ফুলিঙ্গ’

মার্চের শেষ সপ্তাহে মুক্তি পেয়েছিল পরীমনি অভিনীত ‘স্ফুলিঙ্গ’ সিনেমাটি। প্রেক্ষাগৃহে মুক্তির প্রায় ৮ মাস পর সিনেমাটি এবার অনলাইনে মুক্তি পেতে যাচ্ছে। আগামী ৩ ডিসেম্বর ডিজিটাল স্ট্রিমিং প্ল্যাটফর্ম ‘টফি’তে উন্মুক্ত করা হবে এই সিনেমা।

জানা গেছে, কম্পিউটার কিংবা মুঠোফোন যেকোনো উপায়ে টফির প্ল্যাটফর্মে প্রবেশ করে সিনেমাটি দেখা যাবে। এ জন্য কোনো সাবস্ক্রিপশন ফি দিতে হবে না।

‘স্ফুলিঙ্গ’ সিনেমার গল্প আবর্তিত হয়েছে মুক্তিযুদ্ধের চেতনায়। বঙ্গবন্ধুর আদর্শকে তরুণ প্রজন্মের কাছে তুলে ধরাই এর মূল বক্তব্য।

এই সিনেমায় বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জাকিয়া বারী মম, মামুনুর রশীদ, আবুল হায়াত, শ্যামল মাওলা, ফজলুর রহমান বাবু, শহীদুল ইসলাম সাচ্চু, রওনক হাসান। সিনেমাটি নির্মাণ করেছেন তৌকীর আহমেদ।

Link copied!