বিরল রোগে আক্রান্ত বরুণ ধাওয়ান

দ্য রিপোর্ট ডেস্ক

নভেম্বর ৬, ২০২২, ০৪:৪৯ পিএম

বিরল রোগে আক্রান্ত বরুণ ধাওয়ান

বিরল রোগে আক্রান্ত বরুণ ধাওয়ান। ভেস্টিবুলার হাইপোফাংশন নামে এক বিরল রোগে আক্রান্ত হয়েছেন বলিউড অভিনেতা বরুণ ধাওয়ান।

করোনা পরবর্তী সময়ে যখন সবাই নতুন করে নিজেকে পুরোপুরি প্রকাশের জন্য প্রতিযোগিতায় নেমেছিল, সে সময় ‘যুগ যুগ জিও’র প্রচারে নিজেকে এমনভাবে উজাড় করে দিয়েছিলেন তিনি যেন ‘নির্বাচনি প্রচার’ চলছে। এই ইঁদুর দৌড়ে থাকা অবস্থাতে থাকতেই নিজের রোগের কথা জানলেন বরুণ। বন্ধ করে দিতে হলো সব কাজ।

বরুণ নিজের রোগের কথা জানিয়ে বলেন, আমি জানতাম না আমার সঙ্গে কী ঘটছে। আমার একটা সমস্যা দেখা দিয়েছে, যেটাকে বলে ভেস্টিবুলার হাইপোফাংশন। মূলত এ রোগে আপনার শরীরের ব্যালেন্স বজায় রাখতে সমস্যা হয়। তার মধ্যেই আমি মারাত্মক পরিশ্রম করে ফেলেছি।

বক্স অফিসে ১৩৫ কোটির ব্যবসা করা রাজ মেহতা পরিচালিত কমেডি ড্রামা ‘যুগ যুগ জিও’-তে বরুণ ছাড়াও দেখা মিলেছিল কিয়ারা আদভানি, নীতু কাপুর ও অনিল কাপুরের। ২০২২ সালে মুক্তি পাওয়া অন্যতম হিট বলিউড ছবি এটি।

উল্লেখ্য, ভেস্টিবুলার সিস্টেমে গোলমাল হলেই ভার্টিগোর সমস্যা দেখা যায়। যে কোনো সময় শরীরের ভারসাম্য খারাপ হতে পারে। যে সব স্নায়ু দেহের ভারসাম্য রক্ষা করে, তা নিয়ন্ত্রণ করে মস্তিষ্কের এই অংশ (ভেস্টিবুলার সিস্টেম)। বরুণের এ সিস্টেমে খারাপ অবস্থা দেখা দিয়েছে।

Link copied!