বিশ্বকাপের মঞ্চের পর এবার অস্কারের মঞ্চ রাঙাবেন দীপিকা

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ৩, ২০২৩, ০৫:০৭ পিএম

বিশ্বকাপের মঞ্চের পর এবার অস্কারের মঞ্চ রাঙাবেন দীপিকা

বিশ্বকাপ ফাইনালে কাতারে বিশ্বকাপ ট্রফি মাঠে সবাইকে দেখাতে নিয়ে এসেছিলেন ভারতীয় বিশ্বতারকা দীপিকা পাড়ুকোন। এবার ভারতের নামের সাথে আরও একটি সম্মান যুক্ত করতে যাচ্ছেন। অস্কারের মঞ্চে এবার দেখা যাবে এই বলিউড ডিভাকে। 

deepika

অস্কারের এবার ভারতের জয়গান চলছে বলা যায়। তিন সিনেমা আছে সেরার লড়াইয়ে। এবার মঞ্চে উপস্থাপনার দায়িত্ব পেলেন এক ভারতীয় চলচ্চিত্র তারকা। বিশ্বসেরা মঞ্চ অস্কার এবার ভারতীয়দের কাছে বিশেষই হয়ে উঠছে বলা যায়।

deepika

বৃহস্পতিবার (২ মার্চ) রাতে নিজের ইনস্টাগ্রামে অস্কারে উপস্থাপনার সুখবরটি শেয়ার করেন দীপিকা।

সাথে সাথেই ভালোবাসায় ভেসে যায় মন্তব্যের ঘরগুলো। সহকর্মী ও ভক্তদের শুভেচ্ছাবার্তা জমতে থাকে এই সুন্দর হাসির নায়িকার জন্য। 

Deepikaa

দীপিকার স্বামী বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা রানভীর সিং মন্তব্যের ঘরে হাততালি দেওয়ার ইমোজি দিয়ে শুভেচ্ছা জানান।

দীপিকার বোন অনিশা লেখেন, ‘বুম’।

deepikaa

নেহা ধুপিয়া লেখেন, ‘দীপু তোমাকে দেখার জন্য আর অপেক্ষা করতে পারছি না।’ 

অস্কার ২০২৩-এর উপস্থাপকের তালিকায় বলিউডের বর্তমানের অন্যতম জনপ্রিয় এই নায়িকা ছাড়া আরও আছেন- ডোয়াইন জনসন, মাইকেল বি. জর্ডান, রিজ আহমেদ, এমিলি ব্লান্ট, গ্লেন ক্লোজ, ট্রয় কোটসুর, জেনিফার কনেলি, স্যামুয়েল এল জ্যাকসন, মেলিসা ম্যাকার্থি, জো সালডানা, ডনি ইয়েন, জোনাথন মেজরস, কোয়েস্টলোভ প্রমুখ।

প্রসঙ্গত, চলতি বছরের ১২ মার্চ ডলবি থিয়েটারে বসবে অস্কার অনুষ্ঠান। ৯৫তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডে সেরা মৌলিক গানের বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করছে ‘আরআরআর’ সিনেমার ‘নাটু নাটু’ গানটি।

rrrr

এছাড়া সেরা ডকুমেন্টারি ফিচার ফিল্ম বিভাগে শৌনক সেনের ‘অল দ্যাট ব্রিদস’ এবং সেরা ডকুমেন্টারি শর্টের জন্য মনোনীত হয়েছে গুনীত মঙ্গার ‘দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স’।

Link copied!