বিয়ে করলেন সারিকা

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ৮, ২০২২, ১১:৩৮ পিএম

বিয়ে করলেন সারিকা

বিয়ে করেছেন টেলিভিশন অভিনেত্রী ও মডেল সারিকা সাবরিন।

গত ২ ফেব্রুয়ারি দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে বি আহমেদ রুহীর সঙ্গে বিয়ে হয় সারিকার। রুহী পেশায় একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার।

বিয়ের বিষয়ে সারিকা সাবরিন বলেন, “গত ২ ফেব্রুয়ারি আমাদের দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে  বিয়ে হয়েছে। ইচ্ছা করে জানাইনি। আমাদের আপনারা ভালোবাসায় রাখবেন। আগামী ১২ তারিখ থেকে আবারও কাজ শুরু করব।”

Link copied!