ভালোবাসাটা একটা আইসক্রিমের মতন: মাহি

দ্য রিপোর্ট ডেস্ক

ডিসেম্বর ২৯, ২০২১, ১০:১৭ পিএম

ভালোবাসাটা একটা আইসক্রিমের মতন: মাহি

মাহিয়া মাহি। বাংলাদেশের জনপ্রিয় এই অভিনেত্রী প্রথম স্বামী মাহমুদ পারভেজ অপুকে ডিভোর্স দেওয়ার পর থেকেই বিতর্ক তার পিছু ছাড়ছে না। অপুর বন্ধু গাজীপুরের ব্যবসায়ীকে বিয়ের পর প্রথম স্বামী সম্পর্কে নানা মন্তব্য ও তার থেকে পাওয়া পাল্টা মন্তব্য বেশ আলোচনায় রেখেছিল এই অভিনেত্রীকে। তবে সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের সঙ্গে মোবাইলে কথপোকথন ভাইরাল হলে আলোচনাব ও বিতর্কের শীর্ষে চলে আসেন ২৮ বছর বয়সী এই নায়িকা।

সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সক্রিয় ‘ভালোবাসার রং’ চলচ্চিত্রের মধ্য দিয়ে বাংলা সিনেমায় যাত্রা শুরু করা এই অভিনেত্রী। সব সময় স্ট্যাটাস এবং ছবি পোস্ট করে ভক্তদের কাছাকাছি থাকতে পছন্দ করেন তিনি।

সম্প্রতি ওমরাহ শেষে দেশে ফিরে আবারও সব কিছু নতুনভাবে শুরু করছেন। দাঁড়াচ্ছেন ক্যামেরার সামনেও। গত ২৭ ডিসেম্বর থেকে ‘বুবুজান’ সিনেমার শুটিং করছেন মাহি। এ সিনেমার পরিচালক শামীম আহমেদ রনি।

এর মধ্যেই মঙ্গলবার (২৮ ডিসেম্বর) দিবাগত রাতে নিজের ফেসবুকে ভালোবাসার একটি বিশেষ বার্তা দিয়েছেন মাহি। সেখানে এই নায়িকা নিজের জীবনের অভিজ্ঞতার যেন তুলে ধরেছেন।

মাহিয়া মাহির এই স্ট্যাটাসটি পাঠকদের উদ্দেশে তুলে ধরা হল-

‘ভালোবাসাটা একটা আইসক্রিমের মতো। নির্দিষ্ট টেম্পারেচারে না রাখলে গলে যাবে, নষ্ট হয়ে যাবে। গলে যাওয়ার পর আবার যতই সেই আগের টেম্পারেচারে রাখা হোক না কেন, আইসক্রিমটা তার আগের রূপ আর ফিরে পাবে না।’ ভালোবাসা নষ্ট হয়ে যাওয়ার কারণ নিয়ে নায়িকা লিখেছেন, ‘কত কোটি ভালোবাসা নষ্ট হয়ে যায় শুধুমাত্র ‘তোমাকে তো আমি পেয়ে গেছি, আর যত্ন করে কী হবে’ এই চিন্তাধারার মাধ্যমে।’

পোস্টে মাহি আরও লিখেছেন, ‘আপনার কপালে তার পছন্দের জন্য আগের মতো রোজ একটা লাল টিপ পরা অথবা তার সেই আগের রোজ একটা করে আপনাকে লাল গোলাপ দেওয়ার অভ্যাসটা বহাল রাখাটাও কিন্তু একটা অদৃশ্য যত্ন। আপনি-আপনারা হয়তো জানবেন না, বুঝবেন না, কিন্তু এই ছোট ছোট যত্নগুলো আপনাদের মৃত্যু পর্যন্ত একসাথে রাখার জন্য যথেষ্ট।’

মঙ্গলবার(২৮ ডিসেম্বর) দিবাগত রাতে নিজের ফেসবুকে এই স্ট্যাটাস দিয়েছেন তিনি। তবে কার উদ্দেশ্যে এই স্ট্যাটাস তা কিন্তু জানাননি। এই স্ট্যাটাসে অনেকে কমেন্টস করেছেন। এমনকি তার স্বামী রাকিব সরকারও স্ট্যাটাসটিতে কমেন্ট করে জানিয়েছেন, আমি কিন্তু অনেক যত্নবান আছি! অনেকেই রাকিব সরকারকে ম্যানশন দিয়েছেন। আবার অনেকেই বলেছেন রাকিব ভাই অনেক দায়িত্বশীল ও যত্নবান। কেউ আবার শুভ কামনাও জানিয়েছেন মাহিকে। 

Link copied!