বলিউড অভিনেত্রী মাধুরী দীক্ষিতের মা আর নেই। রবিবার ভোর তিনটের দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মাধুরীর মা স্নেহলতা দীক্ষিত। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯১ বছর। মাধুরীর মৃত্যুতে বলিউডে শোকের ছায়া নেমে এসেছে।
ভারতের ইন্ডিয়া টুডে, আনন্দবাজারসহ বেশ কয়েকটি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, রবিবার (১২ মার্চ) ভোরে দুঃসংবাদ সামনে আসতেই শোকে ডোবে মাধুরীর ভক্তমহল। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন স্নেহলতা দীক্ষিত।

মাধুরী দীক্ষিত এবং তাঁর স্বামী শ্রীরাম নেনে এক যৌথ বিবৃতিতে জানিয়েছেন, “আমাদের প্রিয় আই, স্নেহলতা দীক্ষিত, আজ সকালে তাঁর প্রিয়জনদের মাঝেই ইহলোক ত্যাগ করেছেন।’’
চার ভাই-বোনের মধ্যে মাধুরী কনিষ্ঠ। অভিনেত্রীর কেরিয়ারে প্রথম দিন থেকেই মা স্নেহলতা দেবী ছিলেন তাঁর ছায়াসঙ্গী। শুটিং সেটে সারাক্ষণ মেয়েকে সঙ্গে করেই নিয়ে যেতেন তিনি। পরিবারসূত্রে খবর বার্ধক্যজনিক কারণেই মৃত্যু হয়েছে স্নেহলতার। এই মুহূর্তে ‘আই’-এর প্রয়াণে মাধুরীর পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।

মাধুরী দীক্ষিতের সঙ্গে তাঁর মায়ের সম্পর্ক সম্পর্ক ঠিক কতটা মজবুত, তা কম বেশি ভক্তদের সকলের জানা। মাধুরী দীক্ষিত সব সময়ই বলে গেছেন, তিনি যা হয়েছেন, যতটা করেছেন কেবল তাঁর মায়ের চেষ্টায়। মাতৃদিবসে মায়ের ছবি শেয়ার করা একটি পোস্টে মাকে শুভেচ্ছা জানিয়ে বলিউডের এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী লিখেছিলেন”আমি যা আছি, যা থাকব সবটাই তোমার প্রতিছায়া হয়েই।” মায়ের জন্মদিনেও পোস্ট শেয়ার করে থাকেন তিনি।
কেয়িরারের শুরু থেকেই বারে বারে মায়ের প্রসঙ্গে মুখ খুলেছেন মাধুরী দীক্ষিত। জানিয়েছেন, তাঁর মা তাঁকে সব সময় সাপোর্ট করে গিয়েছেন। মাধুরীর ব্যক্তি জীবন গোছানোর ক্ষেত্রে হোক বা সিনেবাইফ, প্রতিটা পদক্ষেপে মেয়েকে সঠিক সিদ্ধান্ত নিতে সহায়তা করেছেন স্নেহলতা দীক্ষিত।