মাতাল গর্ভবতী নায়িকা আমি নই: বর্ষা

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ১৪, ২০২২, ০৩:১৪ পিএম

মাতাল গর্ভবতী নায়িকা আমি নই: বর্ষা

‘কী টাইপের নায়িকা আপনাদের পছন্দ? সেই নায়িকা পছন্দ- যারা পেটে সন্তান নিয়ে কিংবা সন্তান প্রসব করে হাইডে (আড়ালে) থাকে? নাকি যারা হিরোইন, ফেনসিডিল, মদ, গাঁজা নিয়ে ধরা পড়ে পুলিশের হেফাজতে থাকে? আমি সেই গ্রেডের নায়িকা না। আমি আমার জায়গায় আছি।’ সাংবাদিকদের উদ্দেশ্যে কথাগুলো বলছিলেন অভিনেত্রী বর্ষা।

ঈদে সর্বাধিক প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া সিনেমা ‘দিন দ্য ডে’। মুক্তির পর থেকেই প্রতিদিন বিভিন্ন প্রেক্ষাগৃহে ঘুরে বেড়াচ্ছেন অনন্ত জলিল ও বর্ষা। সিনেমাটি নিয়ে আলোচনা-সমালোচনা কম হয়নি। বর্ষার বক্তব্যকে ঘিরে আবারও তৈরি হচ্ছে চাঞ্চল্য।

বুধবারে মিরপুরের সনি (স্টার সিনেপ্লেক্স) সিনেমা হলে হাজির হন অনন্ত-বর্ষা। এ সময় গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বর্ষা বলেন, ‘আমাদের সিনেমার শো বেশি চলছে। শো বেশি হলে দর্শক বেশি থাকবে এটাই স্বাভাবিক। বাংলাদেশের পুলিশকে আমরা এখানে হাইলাইট করেছি। সিনেমাটি যখন বিদেশে মুক্তি পাবে, তখন সেখানকার দর্শকরা দেখে বলবে- বাহ বাংলাদেশের সরকার, বাংলাদেশের পুলিশ এত বেশি সচেতন।’

অনন্তের সব সিনেমায় নায়িকা হিসেবে বর্ষা কেন, এ প্রশ্নের জবাবে বর্ষা বলেন, ‘কী টাইপের নায়িকা আপনাদের পছন্দ? সেই নায়িকা পছন্দ- যারা পেটে সন্তান নিয়ে কিংবা সন্তান প্রসব করে হাইডে (আড়ালে) থাকে? নাকি যারা হিরোইন, ফেনসিডিল, মদ, গাঁজা নিয়ে ধরা পড়ে পুলিশের হেফাজতে থাকে? যেসব নায়িকা বিয়ের শাড়িটাও স্পন্সর নিয়ে পরে তাদের পছন্দ? তাদেরকে অনন্ত জলিলের সঙ্গে মানাবে? আমি সেই গ্রেডের নায়িকা না। আমি আমার জায়গায় আছি।’

প্রসঙ্গত, বাংলাদেশ-ইরানের যৌথ প্রযোজনায় ১০০ কোটি টাকার বাজেটের সিনেমা 'দিন দ্য ডে'। বাজেটের কারণে বেশ আগে থেকেই আলোচনায় রয়েছে অনন্ত-বর্ষার এ ছবি। তবে সিনেমাটির প্রেক্ষাপটে তুলে ধরা হয়েছে বাংলাদেশ থেকে যারা প্রবাসে যান, তারা বিভিন্ন সমস্যার মুখোমুখি হন। বাংলাদেশ, তুরস্ক, আফগানিস্তান, ইরান এই চার দেশ মিলিয়ে ‘দিন দ্য ডে’ সিনেমায় উঠে এসেছে সেই সব লোহমর্ষক প্রেক্ষাপট। ইরানের নির্মাতা মুর্তজা অতাশ জমজমের পরিচালনায় এতে আন্তর্জাতিক সংস্থার পুলিশ অফিসারের চরিত্রে পর্দায় হাজির হয়েছেন অনন্ত জলিল। নানা রকম ভুল মতবাদে আসক্ত সন্ত্রাসীগোষ্ঠীকে দমন অভিযানে অংশ নেন তিনি।

Link copied!