অভিনয় যাঁর জন্য ছিল সবকিছু সেই একুশে পদকপ্রাপ্ত অভিনেতা ও বরেণ্য নাট্যকার মাসুম আজিজ চলতি বছরের ১৭ অক্টোবর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ছোটবেলা থেকেই অভিনয়ের পোকা মাথায় বয়ে বেড়ানো এই অভিনেতা ১৯৭২ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় অভিনয় শুরু করেন থিয়েটারে। মঞ্চ আর থিয়েটারে অভিনয়ের পাশাপাশি মাসুম আজিজ ছিলেন নাট্য নির্মাতাও।
তাঁর স্মরণে পরিবার ও বিশিষ্ট নাট্যজনদের নিয়ে স্মরণানুষ্ঠানের আয়োজন করেছে ঢাকা পদাতিক।
শনিবার (১৯ নভেম্বর) বিকেলে বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে এ আয়োজন করা হয়।

স্মরণানুষ্ঠানে অংশগ্রহণ করেন- নাট্যজন মামুনুর রশীদ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি লেখক-গবেষক গোলাম কুদ্দুছ, নাট্য-নির্দেশক অধ্যাপক সৈয়দ জামিন আহমেদ, মাসুম আজিজের বড় ভাই সামসুজ্জামান হীরা, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহ-সভাপতি অভিনয়শিল্পী ঝুনা চৌধুরী, অভিনেতা ও নির্দেশক নাদের চৌধুরী, পথনাটক পরিষদের সাধারণ সম্পাদক আহাম্মেদ গিয়াস ও মাসুম আজিজের স্ত্রী অভিনয়শিল্পী সাবিহা জামান।

স্মরণানুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা পদাতিক-এর সভাপতি নাট্যজন মিজানুর রহমান।