মাহে রমজানের শুভেচ্ছা জানিয়েছেন যেসব তারকা

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ১৪, ২০২১, ০৬:০২ পিএম

মাহে রমজানের শুভেচ্ছা জানিয়েছেন যেসব তারকা

আজ থেকে শুরু হয়েছে মুসলিম উম্মাহ ইবাদতের মাস রমজান। বিশ্ব মুসলিমদের কাছে এ মাসটির গুরুত্ব অপরসীম। এ মাসে মুসলিম সম্প্রদায় আল্লার নৈকট্যলাভের আশায় উপোস আর আল্লাহ পাকের গুণগানের মধ্য দিয়ে পালন করে থাকেন। পবিত্র এই মাহে রমজানের জন্য শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের তারকারা। নিজেদের সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভেচ্ছা বার্তা দিয়েছেন বড় পর্দা এবং ছোট পর্দার তারকারা।

রমজানের শুভেচ্ছা জানিয়েছেন ঢালিউডের কিং শাকিব খান। তিনি লিখেছেন, ‘মাহে রমজামের পবিত্রতা রক্ষা করি। নিজেদেরকে মহান আল্লাহর কাছে সমর্পন করি। তিনি যেন সবাইকে সহিহ সালামতে রাখেন ও রোজা রাখার তৌফিক দান করুন। সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা।’

শুভেচ্ছা বার্তা জানিয়েছেন অভিনেতা আরিফিন শুভও। তিনি একটি ভিডিও শেয়ার করেছেন। সেখানে তিনি সকলের লক্ষ্যে জানিয়েছেন রমজানের শুভেচ্ছা। সেই সাথে সকলের উদ্দইয়েশে বলেছেন, ঘরে থাকার জন্য এবং সকল বিধিমালা মেনে চলার জন্য।

এদিকে শুভেচ্ছা জানিয়েছেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। নিজের একটি ছবি শেয়ার করেছেন তিনি। সাথে ক্যাপশনে লিখেছেন, ‘রমজান মুবারক।’ সেসাথে শুভেচ্ছা জানিয়েছেন শবনম বুবলী। তিনি তার ফেসবুক পেজে লিখেছেন, ‘সুস্বাগতম পবিত্র মাহে রমজানে।’  

সেই সাথে অভিনেতা সিয়াম আহমেদ শুভেচ্ছা জানিয়েছেন। তবে ভিন্ন ভাবে। তিনি ফেসবুকে পোস্ট করে লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ প্রথম সেহরি শেষ। রমজান মুবারক।’ শুভেচ্ছা জানাতে ভুলেননি বিদ্যা সিনহা মিম। তিনি তার একটি ছবি শেয়ার করে শুভেচ্ছা জানিয়েছেন। সেখানে ক্যাপশনে লিখেছেন, ‘সবাইকে রমজানের শুভেচ্ছা।’

বড় পর্দার তারকাদের পাশাপাশি রমজানের শুভেচ্ছা জানিয়েছেন ছোট পর্দার তারকারাও। অভিনেত্রী মেহজাবিন চৌধুরী তার ফেসবুকে লিখেছেন, ‘পবিত্র রমজান মাস শুরু। নিজেরা দয়াবান হই এবং অন্যদেরও শিখাই।’ সেই সাথে শুভেচ্ছা জানিয়েছেন সাফা কবির, সিয়াম নাসির, জিয়াউল ফারুক অপুর্ব, মুসফিক ফারহান সহ আরও অনেকেই।

Link copied!