মা দিবসে তারকাদের শুভেচ্ছা

দ্য রিপোর্ট ডেস্ক

মে ১৪, ২০২৩, ০৪:১৫ পিএম

মা দিবসে তারকাদের শুভেচ্ছা

পৃথিবীর সব থেকে মধুর ডাক হলো ‘মা’। মায়ের প্রতি শ্রদ্ধা জানাতে প্রতি বছর মে মাসের দ্বিতীয় রোববার বিশ্বব্যাপী পালন করা হয় ‘মা দিবস’।

দিনটি মাতৃত্ব ও মাতৃসত্তার গুরুত্ব এবং তাৎপর্য স্মরণ করিয়ে দেয়। স্মরণ করিয়ে দেয় পৃথিবীতে আমাদের পদচারণার মূল কান্ডারিকে।

সারা বিশ্বের মতো বাংলাদেশেও নানা আয়োজনে সবাই পালন করে মা দিবস। এই দিনটিতে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো ভরে ওঠে মায়ের সঙ্গে সন্তানদের ছবিতে ও মায়ের প্রতি ভালোবাসা জানিয়ে নানা লেখায়।

বিশেষ এই দিবসটিকে স্মরণ করে সাধারণ মানুষের পাশাপাশি শোবিজ অঙ্গনের তারকারাও নিজেদের অনুভূতি ব্যক্ত করেছেন। কেউ কেউ ফেসবুকে নিজের ‘মা’ ও সন্তানদের ছবি প্রকাশ করে বিশ্ব ‘মা’ দিবসকে স্মরণ করছেন।

তারকাদের ফেসবুক থেকে নেওয়া অনুভূতিগুলো দিয়ে দ্য রিপোর্ট ডট লাইভের পাঠকদের জন্য তৈরি করা হয়েছে আজকের এই বিশেষ প্রতিবেদন।

মা দিবস উপলক্ষে ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা সজল লিখেছেন, আজ বিশ্ব মা দিবস। বিশ্বাস সম্মান শ্রদ্ধা ভালোলাগা ভালোবাসা মায়া আপন এইসব শব্দগুলোর এই পৃথিবীর বুকে যদি একটি নাম হয় সে নামটি হচ্ছে" মা"।। কিছুই বলবার প্রয়োজন পড়ে না মায়েদের। শুধু সামনে দাঁড়ালেই তার চোখের দিকে তাকালেই বুঝতে পারি তোমার দোয়ায় পৃথিবী জয় করতে পারি।। পৃথিবীর সকল মায়েদের জন্য দোয়া ,ভালোবাসা সালাম।

চিত্রনায়িকা অপু বিশ্বাস লিখেছেন - পৃথিবীতে সৃষ্টিকর্তার সৃষ্টির শ্রেষ্ঠতম একটি উপহার “মা”। যার ডাকে আমার ঘুম ভাঙ্গত । যিনি আমার মুখের হাসি দেখার জন্য সব কিছু করতে পারতেন। মায়ের চেয়ে গভীর কোনো অনুভুতি নেই। পৃথিবীতে মা সন্তানের সবচেয়ে ভাল বন্ধু। মা দিবসে সকল মায়ের প্রতি শ্রদ্ধা ও অফুরন্ত ভালোবাসা. Happy Mother's Day

urmila

ছোট পর্দার অভিনেত্রী ঊর্মিলা শ্রাবন্তী কর তার মায়ের সাথে একটি ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন - সবাইকে বিশ্ব মা দিবসের শুভেচ্ছা

chayanika

জনপ্রিয় নির্মাতা চয়নিকা চৌধুরী মায়ের সাথে বেশ কিছু ছবি পোস্ট করে লিখেছেন- তিনি আমার মা। শিশির কণা ভদ্র। যার জন্য আমি প্রতিদিন সুন্দর সকাল দেখতে পাই। যার জন্য আমার প্রতিদিন ঘুম ভাঙে। আজ তার জন্যই আমার এত সব।

bhabna1

জনপ্রিয় অভিনেত্রী আশনা হাবিব ভাবনা তার মাকে নিয়ে ছবি পোস্ট করে লিখেছেন - আম্মু। 

চিত্রনায়িকা বিপাশা কবির লিখেছেন - মা ….. কি লিখব মা … অনেক কিছু মা তোমাকে বলতে চাই পারি না… ,তোমাকে দেখতে চাই পারি না।কেন এত দূরে পাঠাইলা যেখানে তোমাকে দেখতে পারি না তোমার হাতের রান্না খেতে পারি না,তোমার সাথে ঝগড়া করতে পারি না… মা একা লাগে.. অনেক একা লাগে মা Missing u ma …. Happy Mother’s Day

bipasha

চিত্রনায়িকা বুবলী মাকে নিয়ে ছবি দিয়ে লিখেছেন- “Happy Mother’s Day in advance to every mother in the world”

bubly

Link copied!