জনপ্রিয় তারকা জুটি নওশীন ও হিল্লোলের ঘর আলো করে এলো কন্যা সন্তান। এ তারকা দম্পতির প্রথম সন্তান এটি। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই সুখবরটি দেন নওশীন নিজেই। এ সময় মেয়ে ও স্বামী হিলোল্লের সঙ্গে দুটি ছবিও শেয়ার করেন তিনি। সেখানে জানানো হয়, তাদের মেয়ের নাম রেখেছেন মাহভীশা আদনান সৈয়দা।
পোস্টে ছবির সঙ্গে নওশীন বলেন, সর্বশক্তিমানের কৃপায় আমি এবং আদনান ফারুক আমাদের কনিষ্ঠ সন্তান মাহভীশা আদনান সৈয়দাকে নিয়ে আশীর্বাদ প্রাপ্ত হয়েছি। আমাদের শিশু কন্যার জন্ম ১৩ জুলাই নিউ ইয়র্ক সময় দুপুর ১২টা ৩১ মিনিটে।
হিল্লোল জানান, সেখানকার উইনথ্রপ ইউনিভার্সিটি হাসপাতালে মা-মেয়ে দুজনেই সুস্থ আছেন। তাদের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন হিল্লোল।
এর আগে, গেল ২৬ জুন মা হতে যাওয়ার খবর জানান নওশীন। ২৫ জুন নিউ ইয়র্কে আয়োজন করা হয় নওশীনের ‘বেবি সাওয়ার’। যেখানে অংশ নেন রিচি সোলায়মান, কাজী মারুফ, মোনালিসা, তমালিকা কর্মকার, কল্যাণ কোরাইয়া ও রোমানাসহ বেশ কয়েকজন বাংলাদেশি তারকা।
উল্লেখ্য, অভিনেতা-ইউটিউবার আদনান ফারুক হিল্লোলের সঙ্গে এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী ও উপস্থাপিকা নওশীন নাহরীন ঘর বেঁধেছিলেন ২০১৩ সালের ১ মার্চ। এই হিসাবে সংসারজীবনের নয় বছর চলছে তাঁদের। বর্তমানে যুক্তরাষ্ট্রপ্রবাসী এই দম্পতির প্রথম সন্তান এটি। বিয়ের ৯ বছর পর তারা প্রথম সন্তান সন্তান এলো দুজনের ঘরে।