মা হলেন অভিনেত্রী কাজল আগারওয়াল

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ২০, ২০২২, ১১:৫৭ এএম

মা হলেন অভিনেত্রী কাজল আগারওয়াল

প্রথমবারের মতো মা হলেন দক্ষিণ ভারতীয় জনপ্রিয় অভিনেত্রী কাজল আগারওয়াল। মঙ্গলবার দুপুরে অভিনেত্রীর কোলজুড়ে এসেছে পুত্রসন্তান।

ভারতের বিনোদনভিত্তিক পোর্টাল বলিউড বাবল এই তথ্য নিশ্চিত করেছে। তবে অফিশিয়ালি এই তারকা অভিনেত্রী কিংবা তার স্বামীর পক্ষে কেউ কিছু জানায়নি।

তবে কাজলের বোন নিশা আগারওয়াল জানিয়েছে, মা ও ছেলে দুজনই এখন ভালো আছে।

চলতি বছরের জানুয়ারিতে কাজলের স্বামী গৌতম কিচলু সামাজিক যোগাযোগমাধ্যমে কাজলের মা হতে যাওয়ার খবর জানিয়েছিল ভক্তদের।

২০২০ সালের অক্টোবরে ইন্টেরিয়র ডিজাইনার গৌতম কিচলুর সঙ্গে ঘর বাঁধেন কাজল। সংসার জীবনের দুই বছরের মাথায় তারা দুই থেকে তিন হলেন।

Link copied!