মীর সাব্বিরের ‘রাত জাগা ‍ফুল’ দেখতে চঞ্চলের আমন্ত্রণ

দ্য রিপোর্ট ডেস্ক

ডিসেম্বর ৩১, ২০২১, ০২:৫৭ পিএম

মীর সাব্বিরের ‘রাত জাগা ‍ফুল’ দেখতে চঞ্চলের আমন্ত্রণ

ছোটপর্দায় জনপ্রিয় অভিনেতা মীর সাব্বির সম্প্রতি ‘রাত জাগা ফুল’ নামে একটি চলচ্চিত্র নির্মাণ করেছেন। এই অভিনেতার নির্দেশনায় এই প্রথম কোন চলচ্চিত্র নির্মিত হলো। ২০২১ সালের শেষ দিনে (শুক্রবার, ৩১ ডিসেম্বর) দেশের ২৮ টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে।

মীর সাব্বিরের এই চলচ্চিত্র দেখতে দর্শকদের প্রতি আমন্ত্রণ জানিয়েছেন ছোট ও বড় পর্দার আরেক জনপ্রিয় মুখ চঞ্চল চৌধুরী।

https://www.facebook.com/Iamchanchalchowdhury/posts/478700770280847

বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) নিজের ফেসবুক পেইজের ওয়ালে চঞ্চল চৌধুরী লিখেন, “মীর সাব্বির…আমাদের বন্ধু,সহকর্মী,জনপ্রিয় অভিনেতা,নাট্য নির্মাতা। যে কোন শুটিং বা আড্ডায় তার উপস্থিতি আলাদা মাত্রা যোগ করে। নিজের চেষ্টায় অনেক চড়াই উৎরাই পেরিয়ে আজ তিনি এই অবস্থানে পৌঁছেছেন। আরো একধাপ এগিয়ে যাবার সময় তাঁর সামনে। নির্মান করেছেন তাঁর স্বপ্ন, তার প্রথম চলচ্চিত্র…“রাত জাগা ফুল”।”

Link copied!