মুম্বাইয়ে ১৪৭ কোটি টাকায় অ্যাপার্টমেন্ট কিনলেন রণবীর!

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ১১, ২০২২, ০৩:১৭ পিএম

মুম্বাইয়ে ১৪৭ কোটি টাকায় অ্যাপার্টমেন্ট কিনলেন রণবীর!

সিনেমার শহর মুম্বাই। এখানে হিন্দি সিনেমা ও টিভি জগতের সব তারকার বসবাস। পুরো শহরে নয়, এখানকার কিছু নির্দিষ্ট বিলাসবহুল এলাকায় থাকেন অধিকাংশ তারকা। সবচেয়ে বড় তারকা অমিতাভ বচ্চন, সালমান খান ও শাহরুখ খানের প্রাসাদসম বাড়ি এখানেই।

বলিউড বাদশাহ শাহরুখ খানের বাড়ি বান্দ্রায়। তার বিখ্যাত প্রাসাদ মান্নাত যেন মানুষের কাছে পর্যটন আকর্ষণ। একই এলাকায় অ্যাপার্টমেন্ট রয়েছে সালমান খানেরও। যেটার নাম গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট। এছাড়া আরও অনেক তারকার বাড়ি রয়েছে বান্দ্রায়।

এবার এই অভিজাত এলাকার বাসিন্দা হচ্ছেন রণবীর সিং। বাবা জগজিৎ সিং ভবনানির সঙ্গে একটি ভবনের চারটি তলার অ্যাপার্টমেন্ট কিনেছেন তিনি। যেটার দাম পড়েছে ১১৯ কোটি রুপি এবং স্ট্যাম্প খরচ পড়েছে ৭ কোটি ১৩ লাখ রুপি। সবমিলে বাংলাদেশি মুদ্রায় ১৪৭ কোটি টাকার বেশি অর্থ খরচ করেছেন রণবীর। 

ভারতীয় গণমাধ্যম নিউজ১৮ বাংলায় প্রতিবেদনে জানা যায়, রণবীর ও তার বাবা একটি কোম্পানি পরিচালনা করেন। সেই কোম্পানির নামেই সম্প্রতি বান্দ্রার একটি বিলাসবহুল ভবনের ১৬, ১৭, ১৮, ১৯ তলার কোয়াড্রাপ্লেক্স অ্যাপার্টমেন্ট কিনেছেন। এই প্রিমিয়াম প্রপার্টির কার্পেট এরিয়া ১১ হাজার ২৬৬ বর্গফুট এবং সঙ্গে রয়েছে ১৩০০ বর্গফুটের বারান্দা। এই সম্পত্তির বিক্রেতা এনর্ম নাগপাল রিয়েলিটি এলএলপি। সেটি কেনার সময় রণবীরের ফার্মের পক্ষে সই করেছেন জগজিৎ সুন্দর সিং ভবানি।

এর আগে আলিবাগে একটি বিলাসবহুল বাংলো কিনেছিলেন রণবীর ও দীপিকা। বর্তমানে বাবা-মা-বোনের সঙ্গে পুরনো অ্যাপার্টমেন্টেরই একটি অন্য ফ্ল্যাটে থাকেন এই দম্পতি। শোনা যাচ্ছে, শিগগিরই তারা বান্দ্রার নতুন ফ্ল্যাটে উঠবেন।

Link copied!