মুম্বাই এয়ারপোর্ট আটকে দিলো শাহরুখ খানকে, প্রায় ১৮ লাখে মিললো মুক্তি

দ্য রিপোর্ট ডেস্ক

নভেম্বর ১৩, ২০২২, ০১:৫৯ এএম

মুম্বাই এয়ারপোর্ট আটকে দিলো শাহরুখ খানকে, প্রায় ১৮ লাখে মিললো মুক্তি

দুবাইয়ে ৪১তম শারজা আন্তর্জাতিক বইমেলায় আমন্ত্রিত অতিথি হয়ে গিয়েছিলেন শাহরুখ খান। ব্যক্তিগত বিমানে পুরো দল নিয়ে দুবাই থেকে ফিরলেন মুম্বাইতে। কিন্তু মুম্বাই এয়ারপোর্ট দিলো তাদের আটকে। এতকাল বাইরের বিমানবন্দরগুলোতে বাধানিষেধ অনেককিছু সহ্য করতে হলেও এবার দেশের বিমানবন্দরেই বাধা পেলেন বলিউডের কিং শাহরুখ খান।

শনিবার (১২ নভেম্বর) দুবাই থেকে মুম্বাই বিমানবন্দরে বলিউডের বাদশাকে তার দলসহ আটকে দেয় ভারতীয় শুল্ক দপ্তর।

srk n

ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, শাহরুখের কাছে ১৮ লাখ টাকার ঘড়ির খাপ ছিল। ৬ লাখ ৮৩ হাজার টাকা দেওয়ার পর ছাড়া হয় তাঁকে। এছাড়াও শাহরুখ ও তাঁর টিমের ব্যাগ থেকে একাধিক দামি ঘড়ির খালি কৌটোও উদ্ধার করা হয়।

সব মিলিয়ে শাহরুখ ও তার দলের সদস্যদের কাছ থেকে মোট ১৭ লাখ ৫৬ হাজার ৫০০ টাকার শুল্ক আদায় করেছেন কর্মকর্তারা।

শুল্ক আদায়ের কিছুক্ষণ পরে শাহরুখ ও তার ম্যানেজারকে ছেড়ে দেয়া হলেও আটকে রাখা হয় শাহরুখ খানের দেহরক্ষী ও টিমের বাকি সদস্যদের।

বিমানবন্দর সূত্রের খবর, নিয়ম মোতাবেক যা যা করতে হতো, তার সবই করেন শাহরুখ। শুল্ক দপ্তরকে যথাযথভাবে শাহরুখ সহযোগিতা করেছেন বলে জানা গিয়েছে। ফলে ছাড়া পেতে খুব দেরি হয়নি। এরপর বিমানবন্দর থেকে বেরিয়ে নিজের গাড়িতে উঠে পড়েন অভিনেতা।  

সূত্র : আনন্দবাজার

Link copied!