যুক্তরাষ্ট্রে না যাওয়ার কারণ জানালেন পূজা চেরি!

দ্য রিপোর্ট ডেস্ক

অক্টোবর ১৩, ২০২২, ০৬:০৭ পিএম

যুক্তরাষ্ট্রে না যাওয়ার কারণ জানালেন পূজা চেরি!

শাকিব-বুবলী ও তাদের সন্তান বীরের বিষয়টির রেশ কাটতে না কাটতেই নতুন করে গুঞ্জন তৈরি হয়েছে ঢাকাই চলচ্চিত্রের আরেক অভিনেত্রী পূজা চেরিকে নিয়ে। দেশের ২১ টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে তার অভিনীত চলচ্চিত্র ‘হৃদিতা’। অন্যদিকে, ‘নাকফুল’ সিনেমার ডাবিংয়েও ব্যস্ত সময় পার করছেন ঢালিউডের এই অভিনেত্রী।

তবে এসব নিয়ে আলোচনায় স্থান না পেলেও সম্প্রতিক সময়ে ব্যক্তিগত জীবন নিয়ে বেশি আলোচিত হচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যম ছাড়াও বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে হালের আলোচিত নায়িকা পূজা চেরির সঙ্গে শাকিব খানের বিয়ে হয়েছে। বর্তমানে আলোচনার মূল বিষয়বস্তু শাকিব-বুবলী আর পূজা চেরি। তাদের বিয়ে, বিচ্ছেদ, নতুন প্রেম ও বিয়েসহ  ঢাকার চলচ্চিত্র পাড়ায় কি হচ্ছে-এমন প্রশ্ন এখন লোকের মুখে মুখে।

সম্প্রতি পূজা চেরির যুক্তরাষ্ট্র যাওয়া নিয়েও কথা ওঠে। গুঞ্জন ওঠে, সাকিব খানের সঙ্গে সিনেমায় অভিনয় ও একান্তে সময় কাটানোর জন্য তিনি যুক্তরাষ্ট্র যাচ্ছেন। তবে নিন্দুকের গুঞ্জনের আগুনে পানি ঢেলে পূজা চেরি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন তিনি যুক্তরাষ্ট্রে যাচ্ছেন না।

একটি জাতীয় দৈনিককে দেওয়া সাক্ষাতকারে পূজা চেরি বলেন, “এটা তো এখন আবার নতুন ইস্যু তৈরী হয়েছে। যা বলা হচ্ছে, তা সঠিক নয়। স্রেফ গুজব। আমি বুঝতে পারছি না, আর কত গুজব হবে। ওই সময় এখানে আমার শুটিংয়ের কাজ পড়ে গেছে। এ কারণে আমি আপাতত না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এর বেশি কিছু নয়।’

পূজা চেরি ওই গণমাধ্যমকে আরও বলেন, “‘পরী’ নামে আমি যে ওয়েব ফিল্মটি করছি, সেটি দিয়ে একটি নতুন ওটিটি প্ল্যাটফর্ম যাত্রা শুরু হবে। অবশ্যই আমার সেখানে থাকতে হবে। না থাকলে অন্যায় হবে। ওয়েব ফিল্মটির প্রচারণার অংশ হিসেবে কয়েক দিনের মধ্যে আমার ফটোশুট হবে। তা ছাড়া ওটিটির উদ্বোধনের আগে ১৬ বা ১৭ অক্টোবরের দিকে একটি অনুষ্ঠান হওয়ার কথা আছে। সেখানে আমাকে থাকতে হবে। সব মিলিয়ে এখন যুক্তরাষ্ট্রে যাচ্ছি না।”

Link copied!