যুক্তরাষ্ট্রে যাচ্ছেন নগর বাউল

দ্য রিপোর্ট ডেস্ক

মে ১৩, ২০২৩, ০৪:১১ পিএম

যুক্তরাষ্ট্রে যাচ্ছেন নগর বাউল

যুক্তরাষ্ট্রে নর্থ মিয়ামি বিচে ১৮ বছর ধরে আয়োজন করা হচ্ছে বৈশাখী মেলার। এবার তাদের ১৯তম আয়োজনে গান করবেন দেশের জনপ্রিয় ব্যান্ডদল নগর বাউল জেমস।

জানাগেছে, চলতি মাসের শেষ সপ্তাহে যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ছাড়বেন জেমস। ৩রা ও ৪ঠা জুন অনুষ্ঠিত হবে এই কনসার্ট।

JAMES2

প্রথম কনসার্ট শেষে দেশটির আরও ১০টি রাজ্যে তাদের শো রয়েছে।

জেমসের মুখপাত্র রুবাইয়াৎ ঠাকুর রবিন জানান, আমরা পুরো ব্যান্ডদলই এক মাস যুক্তরাষ্ট্রে থাকবো। কনসার্টের সংখ্যাটা আরও বাড়তে পারে, কারণ নতুন অনেক আয়োজকই যোগাযোগ করছেন।

Jm1

উল্লেখ্য, রোজার ঈদের আগের রাতে অর্থাৎ ‘চাঁদ রাতে’ প্রকাশ পায় জেমসের নতুন গান ‘সবই ভুল’। গানটি শ্রোতাদর্শকদের কাছে বেশ প্রশংসিত হয়। এবার সবার প্রিয় জেমস যাচ্ছেন যুক্তরাষ্ট্র মাতাতে। 

Link copied!