যুক্তরাষ্ট্র ও কানাডার ১০৫টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে বাংলাদেশের সিনেমা ‘পাপ পূণ্য’

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ৩, ২০২২, ০৫:৩৮ পিএম

যুক্তরাষ্ট্র ও কানাডার ১০৫টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে বাংলাদেশের সিনেমা ‘পাপ পূণ্য’

বাংলাদেশি চলচ্চিত্রের জন্য সুখবর দিয়েছে বাংলাদেশি চলচ্চিত্রের আন্তর্জাতিক পরিবেশক প্রতিষ্ঠান স্বপ্ন স্কেয়ারক্রো। প্রতিষ্ঠানটির সভাপতি মোহাম্মদ অলিউল্লাহ সজীব জানান, ‘পাপ পুণ্য’ ছবিটি যুক্তরাষ্ট্র ও কানাডার ১০৫টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। এরই মধ্যে সেখানকার প্রেক্ষাগৃহসংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে সবকিছু চূড়ান্ত করা হয়েছে। বাংলাদেশের কোনো চলচ্চিত্র এর আগে এতগুলো প্রেক্ষাগৃহে মুক্তি পায়নি বলেও জানান তিনি। দেশের চলচ্চিত্রকে দেশের বাইরের এতগুলো প্রেক্ষাগৃহে মুক্তি দিতে পেরে ভীষণ আনন্দিত অলিউল্লাহ সজীব। এর ফলে, এখন থেকে যুক্তরাষ্ট্র ও কানাডায় বাস করা বাঙালিরা এএমসি, রিগ্যাল, সিনেমার্ক বা সিনেপ্লেক্সে গিয়ে বাংলাদেশের সিনেমা উপভোগ করতে পারবেন। 

গিয়াসউদ্দিন সেলিম পরিচালিত ও ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত ‘পাপ পুণ্য’ ছবির মাধ্যমে প্রথমবারের মতো বাংলাদেশের কোনো সিনেমা একযোগে দেশের বাইরের শতাধিক প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে। ঈদুল ফিতরের পর ২০ মে বাংলাদেশ ও উত্তর আমেরিকার এক শতাধিক মাল্টিপ্লেক্সে এই সিনেমা মুক্তি পাচ্ছে। এর আগে দেশের বাইরের ১৬টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল মাসুদ হাসান উজ্জ্বল পরিচালিত ‘ঊনপঞ্চাশ বাতাস’।

Link copied!