রক্তমাখা ছবি দেখালেন পরীমনি, বছরের প্রথম দিনেই করছেন সংবাদ সম্মেলন

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ১, ২০২৩, ১২:১৪ পিএম

রক্তমাখা ছবি দেখালেন পরীমনি, বছরের প্রথম দিনেই করছেন সংবাদ সম্মেলন

নববর্ষের শুভেচ্ছার সাথে পরীমনি যেই দুটি ছবি জুড়ে দিয়েছেন, তাতে ছোপ ছোপ রক্তের দাগ। অভিনেত্রী জানিয়েছেন, বছরের প্রথম দিনই তিনি আসছেন সংবাদ সম্মেলনে। রবিবার ভোর ৫টা ১৩ মিনিটে ফেসবুকে ওই ছবি পোস্ট করেছেন পরীমনি।

একদিন আগেই দিয়েছিলেন স্বামী শরিফুল রাজের সঙ্গে সংসারে ভাঙনের ইংগিত।

শুক্রবার মধ্যরাতে ফেসবুকে তিনি লিখেছিলেন, 'আমি আজ রাজকে আমার জীবন থেকে ছুটি দিয়ে দিলাম এবং নিজেকেও মুক্ত করলাম একটা অসুস্থ সম্পর্ক থেকে। জীবনে সুস্থ হয়ে বেঁচে থাকার থেকে জরুরি আর কিছুই নেই।'



পরে একটি পত্রিকাকে তিনি বলেন, ‘বেশ কিছুদিন ধরেই সমস্যা হচ্ছিল। সমস্যা কাটিয়ে সন্তানের মুখের দিকে তাকিয়ে একসঙ্গে থাকার চেষ্টা করেছি, পারলাম না। তার আচার-আচরণ একসঙ্গে থাকার পরিস্থিতি নাই। তাই বাধ্য হয়ে বাসা ছেড়ে আলাদা হয়ে গেলাম। আমার মনমানসিকতা এখন ভালো নাই, এর বেশি আর কিছু বলতে পারছি না।’

‘গুণিন’ সিনেমার শুটিংয়ে প্রেমের সম্পর্কে জড়ান পরীমনি ও শরিফুল রাজ। ২০২১ সালের ১০ অক্টোবর গোপনে বিয়ে হয়েছিল তাদের। গেল বছর ১০ আগস্ট রাজ-পরীর কোলজুড়ে আসে এক পুত্রসন্তান, তার নাম শাহেম মুহাম্মদ রাজ্য।

Link copied!