বলিউড তারকা আলিয়া ভাট। বিয়ের আড়াই মাসের মাথায় অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানিয়েছিলেন। তবে আর মাত্র দু’সপ্তাহ পরেই তার সন্তান পৃথিবীর আলো দেখবে? এমনই চমকপ্রদ খবর দিয়েছেন এই অভিনেত্রী।
শুক্রবার মুম্বাইয়ে রণবীর- আলিয়া অভিনীত প্রথম সিনেমা ‘ব্রহ্মাস্ত্রের’প্রচারণায় অংশ নেন এই জুটি। এসময় তাদের একসঙ্গে তোলা ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেন আলিয়া। ক্যাপশনে লিখেছেন, ‘আলো আসছে...ঠিক আর দু’সপ্তাহ পর!
আলিয়ার এই ছবিতে স্পষ্ট বেবি বাম্প। তাই অনুরাগীদের এক অংশ ভেবেছেন দু’সপ্তাহের মধ্যেই ভূমিষ্ঠ হবে রণবীর কাপুর ও আলিয়া ভাটের প্রথম সন্তান। তবে ভক্তদের এই ধারণা ভুল। দু’সপ্তাহ পরে সন্তান নয়, আসছে তাঁদের নতুন সিনেমা ‘ব্রহ্মাস্ত্র’। সে নিয়েই রোমাঞ্চিত তাঁরা। আগামী ৯ সেপ্টেম্বর অর্থাৎ, ঠিক দু’সপ্তাহের মাথায় সিনেমাটি মুক্তি পাবে। সেই ইঙ্গিতই দিলেন আলিয়া।