মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কভিত্তিক জনপ্রিয় 'পেপার’ ম্যাগাজিনের জন্য সাহসী কভার শ্যুট করে নেট দুনিয়ায় হইচই ফেলে দিয়েছেন বলিউড অভিনেতা রণবীর সিং। অভিনেতার ন্যুড ফটোশ্যুটের ছবি গত বৃহস্পতিবার রাত থেকে আগুনের মতো ছড়িয়ে পড়েছে সোশ্য়াল মিডিয়ায়। একাধিক মিমও ছড়িয়েছে ওই ছবিগুলি ঘিরে।

মার্কিন মুল্লুকের ওই নামকরা ম্যাগাজিনের কভারের জন্য সম্পূর্ণ নগ্ন হয়ে পোজ দিয়েছেন তিনি। দুটি ছবিতে অন্তর্বাস পরে পোজ দিয়েছেন তিনি। আর অন্য দুটি ছবিতে অভিনেতা সম্পূর্ণ নগ্ন।
রণবীর সিংয়ের নগ্ন ফটোশ্যুটের জেরে সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠেছে। আলোচনা, সমালোচনা সবটাই চলছে জোরদার গতিতে। কেউ রণবীরকে সাহসী বলছেন। কেউ আবার 'নির্লজ্জ' তকমা দিচ্ছেন। বলিউডের বৃহদাংশ অভিনেতার সাহসী পদক্ষেপে মুগ্ধ। ডিজাইনার থেকে পরিচালক, প্রযোজক থেকে সংগীত শিল্পী, সকলেই উচ্ছ্বসিত প্রশংসা করছেন। আবার কিছুজন রণবীর সিংয়ের সাম্প্রতিক ফটোশ্যুটের ছবি নিয়ে একের পর এক মিম বানিয়ে চলেছে। তবে রণবীর সিং যে নেটপাড়ার ক্রমাগত উষ্ণতা বাড়িয়ে চলেছেন, সেই কথা বলাবাহুল্য।

তবে নগ্ন হয়ে পোজ দেওয়া বলিউড তারকাদের মধ্যে শুধু রণবীর সিং একা নয়। এর আগে নগ্ন ফটোশ্যুট করেছেন একঝাঁক বলিউড তারকা। নগ্ন ফটোশ্যুটে অভিনেত্রীরাও পিছিয়ে নেই। বরং বলা চলে এ তালিকায় অভিনেতাদের চেয়ে অভিনেত্রীদের সংখ্যাই বেশি।

টলিউড-বলিউড জগতের প্রতীমা বেদী থেকে শুরু করে হালের শার্লিন চোপড়া, দীপিকা পাডুকোন হয়ে বাঙালি ললনা পাওলি দামকেও প্রবল সমালোচনায় বিদ্ধ হতে হয়েছে অতীতে। অবশ্য তখনও বলিষ্ঠ পদক্ষেপের জন্য অনেকে কুর্নিশও জানিয়েছেন এই শিল্পীদের।

মিস্টার পারফেকশনিস্ট আমির খানকেও পিকে ছবির পোস্টারে দেখা গিয়েছিল নগ্ন অবস্থায়। রণবীর সিংয়ের আগে বিখ্যাত মডেল কাম অভিনেতা মিলিন্দ সোমনও অনাবৃত দেহসৌষ্ঠব মেলে ধরে আঁচ বাড়িয়েছিলেন।

২০২০ সালের ৪ নভেম্বর নিজের ৫৫ বছরের জন্মদিনে গোয়ার সৈকতে নগ্ন হয়ে দৌড়ে ফের আলোচনায় উঠে এসেছিলেন মিলিন্দ সোমন। তাঁর ভাইরাল হওয়া নগ্ন ছবি ঘিরে বিতর্কও হয়েছিল। সৈকতে নগ্ন হয়ে দৌড়, ছবি তোলা এবং তা ঘিরে বিতর্ক, এতদিন এসব নিয়ে চুপই ছিলেন মিলিন্দ সোমন।

তারও আগে ১৯৯৫ সালে তৎকালীন বান্ধবী ও সাবেক মিস ইন্ডিয়া মধু সাপ্রের সঙ্গে ন্যুড ফটোশ্যুট করে আলোচনায় উঠে এসেছিলেন মিলিন্দ সোমন। একটি জুতোর বিজ্ঞাপনের জন্য গলায় শুধুমাত্র সাপ জড়িয়ে ছবি তুলেছিলেন। তাঁর নিরাবরণ ফটোশ্যুট দেখেও শুরু হয়েছিল ফিসফাস। তখন অনেকের মুখেই শোনা যেতো পুরুষদেহে এত আগুন!
রণবীর সিংয়ের নগ্ন ফটোশ্যুট নেট দুনিয়ায় ঝড় তোলার পর অবশ্য অনেকেই রণবীর সিং ও মিলিন্দ সোমনের মধ্যে কে বেশি হট তা নিয়ে রীতিমত হইচই শুরু করে দিয়েছেন।

কেউ কেউ বলছেন মিলিন্দের আবেদন অনেক বেশি। তাঁর চোখে বিপদের ইশারা। রণবীরকে সেই তুলনায় অনেকটাই যেন হালকা মনে হয়। যাতে তাঁর শরীরী ভাষা কিছুটা ফিকে হয়ে যায় বলেই মত অনেকের। যদিও রণবীর জানিয়েছেন, তিনি নিজেই চেয়েছিলেন, এ ধরনের ফটোশ্যুটের মডেল হতে। কারণ গতানুগতিক অভিনয় জীবনের পাশে নিরীক্ষামূলক ভূমিকায় থাকায় তাঁর বরাবরের আগ্রহ।
নতুন ফ্যাশন পত্রিকার জন্য রণবীর ফটোশ্যুটটি করিয়েছিলেন গত মে মাসে। ছবি প্রকাশিত হতে কিছুটা সময় যায়। বৃহস্পতিবার রণবীরের সেই নিরাবরণ ছবি সামনে আসতেই নিমেষে ভাইরাল। তা নিয়ে বিতর্কের আঁচও বাড়ছে। তার মধ্যেই মিলিন্দের সঙ্গে রণবীরের তুলনা টেনে বিতর্ক উস্কে দিচ্ছেন আর এক দল। চর্চার স্রোতে ১৯৯৫ সালে মডেল মধু সাপ্রের সঙ্গে গায়ে সাপ জড়িয়ে মিলিন্দের ছবিটি আবারও ঘুরপাক খাচ্ছে।

এদিকে, ২৮ বছর আগে মাধু সাপ্রের সঙ্গে তার নগ্ন ফটোশ্যুটটি রণবীর সিংয়ের চাইতেই বেশি উত্তেজক বলে মনে করেন মিলিন্দ সোমন। নিজের মুখে না বললেও ২০২০ সালে সেই সব পুরনো ছবি সামনে এনে মিলিন্দ লিখেছেন, “২৫ বছর বয়সে তোলা। সেই সময়ে কোনও সোশ্যাল মিডিয়া ছিল না। ইন্টারনেটও ছিল বলে আমার মনে হয় না। এগুলো যদি এখন প্রকাশিত হত, তবে প্রতিক্রিয়া কী হত তাই ভাবছি।”

অন্য দিকে রণবীর এ যুগের অভিনেতা। তিনি তাঁর অনাবৃত দেহ প্রকাশ্যে আনতেই ভালবাসেন। বলেছেন, ‘‘হাজার মানুষের সামনে অনাবৃত হতে পারি। আমার এতে কোনও সমস্যা নেই। অভিনয় করতে গেলে এমনিতেই যে আত্মাকে নিরাবরণ রাখতে হয়। সেই দিক থেকে দেখতে গেলে কত বার যে নগ্ন হয়েছি, দর্শক বোধহয় খেয়াল করেননি।’’