মীমের চরিত্র নিয়ে পরীমনি অভিযোগ করার পর চুপ থাকেননি মীম। জবাবে তিনি লিখেছিলেন তাঁর আকাশছোঁয়া সফলতা দেখে একপক্ষ ঈর্ষান্বিত হয়ে তাঁকে থামিয়ে দিতে চাচ্ছে এবং তাঁকে নিয়ে কুৎসা রটানো হচ্ছে। এরই জবাবে আজ সব কিছু খোলাসা করলেন পরীমনি।
পরীমণি তাঁর ফেসবুক পেইজে একটি স্টাটাসে লিখেছেন, “আসেন তাহলে কিছু বিষয় ক্লিয়ার করি। এই যে মিম বললা আমি জেলাসি করলাম তোমার সাথে! এটা দশ জন আননোন লোকে বলতেই পারে কিন্তু তুমি কি করে এটা বলো? যেখানে পরান রিলিজের পর সব খানে আমি বলে আসছি রাজের সাথে তুমি জুটি হয়ে কাজ করো। তোমাদের জুটি দেখতে ভালো লাগে পর্দায়।এটা তোমরাও চাও। তোমার মা ও সেদিন আমাদের লিভিং রুমে আমার সাথে এই নিয়ে কতো কথা বললাম। এই তো সেদিন ইনফিনিটি সিজন ২ এর জন্যে তোমাকে নক দিলাম আমি। কি করে ভুলে গেলি রে ভাই। ৫ দিন আগেও আবু রায়হান জুয়েল ভাই কে বললাম রাজ আর মিম কে জুটি করে নেক্সট কাজটা করে ফেলেন ভাই।
কিন্তু বিশ্বাস কর ভাই মিম, রাজের সাথে তোর এই অতি মাখামাখিটা আমার সংসার,আমার বাচ্চা,আমার লাইফ সব কিছুতে ঝামেলা করে দিচ্ছে। এই যে দামালের তিন মাসের হল রাইটস নিলা রাজ তুমি,তোমরা সবাই এই হলো কাল এখন আমার জীবনের। এখন তোমাদের ব্যবসায়িক ছুতোয় আলাপ চলে রাত দিন। বিশ্বাস করো তোমাদের এই মাঝ রাত্তিরের ফোন আলাপ আমার সত্যিই প্রবলেম করে। আমি একা সারারাত বাচ্চাটাকে সামলাই। এসব বন্ধ করো।”
মূলত রাজ মীমের একসাথে ঘোরাফেরা এবং রাতে ফোনে কথা বলা নিয়ে পরীমনির অভিযোগ। যার কারণে বাচ্চাকে তাঁর একা সামলাতে হচ্ছে। এসব বিষয় নিয়েই ঝামেলা চলছে রাজ-পরীর সংসারে।