এক বছরেরও বেশি সময় পাড় হয়ে গেলেও মুক্তি পাওয়া যাচ্ছে না করোনা ভাইরাস থেকে। বরং করোনার দ্বিতীয় ঢেউ ভয়ানক রুপ ধারন করেছে। করোনার থাবা থেকে রক্ষা পায়নি ঢালিউড অঙ্গনও। করোনা পরিস্থিতি বিবেচনা করে এক সপ্তাহের লকডাউন ঘোষণার পর থেকে তারকারা কি করছে সে নিয়ে প্রশ্ন সকলের। তবে এবার তারকারা লকডাউনে সময় কাটাচ্ছেন ভিন্ন ভাবে। কেউ ফিট থেকে, কেউ নতুন লুক তৈরি করে, কেউ টিকটক করে, আবার কেউ ভক্তদের উদ্দেশ্যে নতুন নতুন ছবি শেয়ার করে।
বাংলাদেশের জনপ্রিয় নায়িকা নুসরাত ফারিয়া। এবার লকডাউনে নিজেকে ফিট রাখছেন তিনি। তার ফিট থাকার বিষয়টি কারো কাছে অজানা নয়। তবে এবার ভিন্ন ভাবে ছবি শেয়ার করে ক্যাপশনে তিনি লিখেছেন, ‘ফিট থাকো হিট থাকো’। সেখানে ওয়ার্কআউট পোশাকে আয়নায় ছবি তুলতে দেখা গেছে তাকে।
জনপ্রিয় অভিনেতা আরিফিন শুভ এদিক থেকে পিছিয়ে নেই। সিনেমার জন্য তার বডি ট্রান্সফরমেশনের বিষয়টি বেশ আলোচনায় ছিল। তাই সেই ফিটনেস ধরে রাখতে পিছিয়ে নেই তিনি। লকডাউনে ফেসবুকে ছবি শেয়ার করেছেন তিনি। সেখানে তার ফিটনেস ধরে রাখার পরিশ্রমের ফল দেখা গেছে।
লকডাউনের সময় পাড় করতে বিনোদনের জন্য অনেকে টিকটকে বেছে নিয়েছে। বর্তমানে আলোচিত তারকা প্রার্থনা ফারদিন দীঘি। করোনা পরিস্থিতির জন্য ভারতে শ্যুটিং করতে গিয়ে আটকে গেছেন তিনি। তাই সেখান থেকেই নিয়মিত টিকটকে ভিডিও শেয়ার করছেন তিনি। সেই তালিকায় নিলয় আলমগীর, সাফা কবিরসহ আরও অনেকেই আছেন।
এদিকে ঢালিউড অভিনেতা নিরব লকডাউনে তৈরি হচ্ছেন তার নতুন সিনেমার লুক নিয়ে। সম্প্রতি ‘অমানুষ’ সিনেমার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন মিথিলা-নিরব। লকডাউনের জন্য শ্যুটিংয়ের সময় পিছিয়ে যাওয়ায় নিজেকে তৈরি করে নিচ্ছেন তিনি।
এদিকে রয়েছেন পরীমনি। বর্তমানে আলোচনায় শীর্ষে আছেন তিনি। তিনি যেখানেই যাক না কেন সেখানেই তার ফ্যানদের ভিড় জমে যায়। সিনেমার শ্যুটিংয়ের জন্য এক শিক্ষাপ্রতিষ্ঠানে গিয়েছিলেন তিনি, সেখানে ফ্যানদের সাথে ছবি তুলেছিলেন তিনি। লকডাউনে সেই মুহুর্তের কথা মনে করে ভক্তদের উদ্দেশ্যে নিজের ফেসবুক পেজে ছবিটি শেয়ার করেছেন তিনি।
এছাড়াও রয়েছে ডিপজল। করোনার কারনে গত ৬ এপ্রিল নিজের জন্মদিনে বড় কোন আয়োজন করেননি তিনি। তবে এই লকডাউনে কেক কেটেছেন শতাধিক। অন্যান্য কাজ না থাকায় তার ভক্তদের সাথে সময় কাটান তিনি।